Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ভারতীয় দলে রাহুলের জায়গায় লক্ষ্মণ, লখনউতে কি শুরু হবে দ্রাবিড় যুগ 

ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এ ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব শিগগির বিসিসিআই একটি বৈঠক করবে, সেখানেই ঠিক হবে রাহুলের ভাগ্য। 

ভারতীয় দলে রাহুলের জায়গায় লক্ষ্মণ, লখনউতে কি শুরু হবে দ্রাবিড় যুগ 

শেষ আপডেট: 25 November 2023 18:29

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় দলে দ্রাবিড় যুগ যে শেষ হতে চলেছে তা প্রায় এক প্রকার নিশ্চিত। বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষ হয়ে গেছে। সেই চুক্তি পুনর্নবীকরণ করা হবে কিনা সেই নিয়েই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিসিসিআই সূত্রে খবর, তিনি যে ভারতীয় দলের কোচ হয়ে আর থাকতে চান না, তা আগেই জানিয়েছেন দ্রাবিড়। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এ ব্যাপারে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। খুব শিগগির বিসিসিআই একটি বৈঠক করবে, সেখানেই ঠিক হবে রাহুলের ভাগ্য। 

ভারতীয় কোচের দায়িত্ব ছেড়ে রাহুল এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। যদি তিনি ভারতীয় কোচ থাকেন তবে সেটা সম্ভব নয়। কারণ ভারত পরপর অনেকগুলো সিরিজ খেলবে। তাই দলের সঙ্গে তাঁকে থাকতে হবে। শুধু তাই নয় আসন্ন আইপিএলে কোনও এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও জুড়তে পারেন রাহুল। ভারতীয় দলের কোচ থাকলে, সেটা করা যাবে না। তাই টানা দু'বছর ভারতীয় দলের কোচ থাকার পর অব্যহতি চাইছেন রাহুল।

২০২১ টি২০ বিশ্বকাপ হারার পরই ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেন রাহুল। তাঁকে কোচ হিসেবে রাজি করানোর ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন তৎকালীন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ। রাহুল জমানায় ভারত কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি ঠিকই। তবে ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষস্থানে রয়েছে ভারত। দু'বার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে তারা এমনকী ওডিআই বিশ্বকাপ ফাইনালেও উঠেছিল ভারত। যা ভারতীয় ক্রিকেটে টার্নিং পয়েন্ট বলা চলে।

রাহুল জমানায় ভারতীয় দল কতটা সফল সেই নিয়ে তর্ক চলতেই পারে। কিন্তু ভুলে গেলে চলবে না তাঁর সময়ে ভারতীয় দলের সাফল্যের খতিয়ানের কথা। এখন প্রশ্ন হল, রাহুলের পরিবর্তে কে কোচ হবে ভারতের? সূত্রের খবর, কোচের ব্যাপারে ভিভিএস লক্ষ্ণণের সঙ্গে কথাবার্তা চলছে। বর্তমানে রাহুলের অনুপস্থিতিতে তিনিই ভারতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচ। 

শোনা যাচ্ছে, রাহুল দ্রাবিড় আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টর হতে পারেন। গৌতম গম্ভীর এতদিন দায়িত্ব সামলেছিলেন। তিনি লখনউ ছেড়ে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিয়েছে। সেই ফাঁকা জায়গায় রাহুল দ্রাবিড়কে আনার পরিকল্পনা করছে লখনউ।


```