Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পহেলগাম আবহে পাকিস্তানিদের ভিসা বন্ধ, পিছিয়ে গেল এই প্রতিযোগিতা

পহেলগামের ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে ভারতের। তাই পাক অ্যাথলিটদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছে আরশাদ নাদিমের নামও।

পহেলগাম আবহে পাকিস্তানিদের ভিসা বন্ধ, পিছিয়ে গেল এই প্রতিযোগিতা

বিরসা মুণ্ডা স্টেডিয়াম, রাঁচি

শেষ আপডেট: 24 April 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: এবারের সাফ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা (SAAF Athletics Championship) হওয়ার কথা ছিল ভারতের রাঁচির বিরসা মুণ্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে (Birsa Munda Stadium, Ranchi)। কিন্তু পিছিয়ে দেওয়া হল প্রতিযোগিতা। পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ৩-৫ মে (3-5 May) এই প্রতিযোগিতার দিনক্ষণ ঠিক হয়েছিল। জানা গিয়েছে, পাকিস্তানের অ্যাথলিটদের (Pakistan Athletes) ভিসা সমস্যার (Visa Problem) জন্যই পিছিয়ে দেওয়া হয়েছে এই প্রতিযোগিতা।

পহেলগামের (Pahalgam) ঘটনার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়েছে ভারতের। তাই পাক অ্যাথলিটদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে। এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও অংশগ্রহণ করার কথা ছিল শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভুটান ও পাকিস্তানের। ইতিমধ্যেই পাকিস্তানের তরফে ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকায় রয়েছে প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিনে সোনাজয়ী আরশাদ নাদিমের নামও।

পহেলগাম আবহে পাক অ্যাথলিটদের কাউকেই এখনও ভিসা দেয়নি কেন্দ্র সরকার। আদৌ পাকিস্তানি অ্যাথলিটরা ভিসা পাবেন কিনা সেটা নিয়ে বড়সড় সংশয় তৈরি হয়েছে। সাধারণত যে ভিসায় ক্রীড়াবিদেরা ভারতে এসে খেলার সুযোগ পেতেন, সেই ‘এসভিইএস’ ভিসা বুধবারই রাতেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে নয়াদিল্লি।

মনে করা হচ্ছে পাক অ্যাথলিটদের ভিসা সমস্যার জন্যই বাধ্য হয়েই আয়োজকরা সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে সরকারিভাবে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার কোনও কারণ জানানো হয়নি।


```