Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

আপনি তো ৪০০ কোটি লাভ করেছেন, তা হলে এত রাগ কেন! গোয়েঙ্কাকে তোপ বীরুর

সেওয়াগ আরও বলেছেন, ফ্রাঞ্চাইজির মালিকদের উচিত কোনও বিষয় নিয়ে সমস্যা থাকলে সেটি ড্রেসিংরুমে দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলা।

আপনি তো ৪০০ কোটি লাভ করেছেন, তা হলে এত রাগ কেন! গোয়েঙ্কাকে তোপ বীরুর

শেষ আপডেট: 13 May 2024 14:25

দ্য ওয়াল ব্যুরো: কেএল রাহুলকে হায়দরাবাদ ম্যাচ শেষে সঞ্জীব গোয়েঙ্কার ভর্ৎসনা নিয়ে এখনও বিতর্ক থামেনি। বরং দেশের প্রাক্তনদের একটা অংশ রীতিমতো তোপ দাগছেন কলকাতার শিল্পপতির উদ্দেশে।

এবার সেই ঘটনা নিয়ে বীরেন্দ্র সেওয়াগ সোজাসাপটা মুখ খুলেছেন। তিনি দেশের নামী একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, ‘‘আমি জানি না সেদিন মিস্টার সঞ্জীব গোয়েঙ্কা এত রেগে গেলেন কেন? কিসের জন্য তাঁর এত রাগ? উনি তো এখনই আইপিএল থেকে চারশো কোটি টাকা লাভ করেছেন। তারপরেও কেএল রাহুলকে প্রকাশ্যে বকতে গেলেন কেন!’’

সেওয়াগ আরও বলেছেন, ‘‘ফ্রাঞ্চাইজির মালিকদের উচিত কোনও বিষয় নিয়ে সমস্যা থাকলে সেটি ড্রেসিংরুমে দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলা। তিনি না করে মাঠের মধ্যে একাধিক ক্যামেরার সামনে রাহুলের মতো নিরীহ ক্রিকেটারকে কাঠগড়ায় তুললেন। সত্যি কথা বলতে আমার ঘটনাটি ভাল লাগেনি। আর দলের মালিকদের সবসময় বিনয়ী হওয়া উচিত। তাঁদের উদীপ্ত করার একটা চেষ্টা থাকা উচিত, তাতে দলের সবাই নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রাণপাত করবে। তারা যদি বাজে পারফরম্যান্সও করে, তা হলে তাঁদের মধ্যে যাতে অনুশোচনা আসে। কিন্তু তিনি একেবারে উল্টোপথে হাঁটলেন।’’

এর আগে মহম্মদ শামি কিংবা গৌতম গম্ভীর এই বিষয়ে মুখ খুলেছিলেন। শামি তো উত্তেজিত হয়ে বলেছিলেন, এই ঘটনায় গোয়েঙ্কা সাহেবের লজ্জা হওয়া উচিত। এভাবে দেশের একজন নামী ক্রিকেটারকে অপমান করা যায় না, এটা ওঁর জানা উচিত ছিল।

গম্ভীর সরাসরি কিছু না বলে তিনি কেকেআর মালিক শাহরুখ খানের প্রশংসা করেছিলেন। কলকাতা দলের মেন্টর জানান, ‘‘শাহরুখ মালিক হিসেবে সবার থেকে সেরা। তিনি ক্রিকেটারদের সঙ্গে বন্ধুর মতো মিশে ভাল খেলাটা বের করে আনতে জানেন।’’

সেওয়াগ আরও একধাপ এগিয়ে ওই ওয়েবসাইটকে বলেছেন, ‘‘সঞ্জীব গোয়েঙ্কা তো ব্যবসায়ী, তিনি লাভ ও লোকসান ছাড়া কিছু বোঝেন না। কিন্তু তিনি হয়তো জানেন না কোনও ক্রিকেটারকে অপমান করলে তিনি পরের মরশুমেই দল ছেড়ে দেবেন। কিন্তু সেই মালিক এক জায়গাতেই থেকে যাবেন। দলের একজন ক্রিকেটারকে হারানো মানে তাঁরই বড় হার। ক্রিকেটারদের তাতে কিছু যায় আসে না।’’


```