Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

‘এটা বাংলাদেশ… তাই ভারতের জয় নিয়ে কোনও সন্দেহই ছিল না’, ‘টাইগার'দের বিঁধলেন সেহওয়াগ

ব্যাটিং লাইন আপে গভীরতা থাকলেও ড্রেসিং রুমে ফিরে গেছিলেন রোহিত, বিরাটের মতো তারকা। অবিবেচকের মতো শট খেলে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হাতে তুলে দিয়ে আসেন অক্ষর প্যাটেলও।

‘এটা বাংলাদেশ… তাই ভারতের জয় নিয়ে কোনও সন্দেহই ছিল না’, ‘টাইগার'দের বিঁধলেন সেহওয়াগ

বীরেন্দ্র সেহওয়াগ

শেষ আপডেট: 21 February 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশ অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান নয়। ওদের ভয় পাব কেন? গতকালের ম্যাচে রান চেজ প্রসঙ্গে মেহেদি হাসান মিরাজদের বিঁধলেন বীরেন্দ্র সেহওয়াগ (Virendra Sehwag)।

২২৮ রান তাড়া করার লক্ষ্য নিয়ে খেলতে নেমে এক সময় ১৪৪ রানে ৪ উইকেট খুইয়ে ফেলে টিম ইন্ডিয়া (Team India)। ব্যাটিং লাইন আপে গভীরতা থাকলেও ড্রেসিং রুমে ফিরে গেছিলেন রোহিত (Rohit Sharma), বিরাটের (Virat Kohli) মতো তারকা। অবিবেচকের মতো শট খেলে গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হাতে তুলে দিয়ে আসেন অক্ষর প্যাটেলও (Akshar Patel)। এই পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে শেষ ২০ ওভারে ৮৫ রান পেরোতে সাহায্য করেন শুভমান গিল (Shubhman Gill)। তাঁকে যোগ্য সঙ্গত দেন লোকেশ রাহুল।

এই প্রসঙ্গে বলতে গিয়ে সেহওয়াগ বলেন, ‘আমার মনে হয় না দেশের সমর্থকদের মধ্যে কোনও টেনশন ছিল। এটা বাংলাদেশ আর বাংলাদেশকে নিয়ে ভয়? আমি যখন ওদের বিরুদ্ধে খেলতে নামতাম তখনই ভয় পেতাম না। তাহলে এখন স্টুডিওতে বসে পেতে যাব কেন?’

তবে প্রতিপক্ষ যদি অস্ট্রেলিয়া কিংবা পাকিস্তান হত তাহলে ফল অন্যরকম হলেও হতে পারত বলে মনে করেন ভারতের একদা ওপেনার। পাশপাশি বাংলাদেশকে হাল্কাভাবে না নিয়ে টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যদি আরও পরিণতি দেখিয়ে রান তাড়া করতেন তাহলে খুব সহজেই ম্যাচটা জিতে নেওয়া যেত। দাবি সেহওয়াগের। তিনি বলেন, ‘এটা খুব সহজ একটা ম্যাচ ছিল। প্রায় ৪ ওভার থাকতেই আমরা ম্যাচ জিতে নিই। গিল শান্ত ছিল, ধরে খেলেছে। রোহিত, বিরাট অথবা শ্রেয়স ক্রিজে থাকলে হয়তো ৩৫ ওভারেই ম্যাচটা জিতে ফেলা যেত।‘


```