Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Virender Sehwag: ‘একটি দেশ সন্ত্রাসবাদীদের নিকেশ করে, অন্য দেশ সুরক্ষা দেয়’, পাকিস্তানকে বিঁধে ফের সরব সেহওয়াগ

গতকাল সংঘর্ষবিরতির চুক্তি লঙ্ঘন করে (Ceasefire Violation) ফের হামলা চালনার জন্য পাকিস্তানকে কাঠগড়ায় তুলে নাম না করে তাদের উদ্দেশে বার্তা দিতে সেহওয়াগ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (Instagram) পোস্ট করেন: ‘কুকুরের লেজ কখনও সোজা হয় না; তা বাঁকাই থাকে।‘ 

Virender Sehwag: ‘একটি দেশ সন্ত্রাসবাদীদের নিকেশ করে, অন্য দেশ সুরক্ষা দেয়’, পাকিস্তানকে বিঁধে ফের সরব সেহওয়াগ

বীরেন্দ্র সেহওয়াগ

শেষ আপডেট: 12 May 2025 11:06

দ্য ওয়াল ব্যুরো: মাঠে সপাটে চালিয়ে ব্যাটিং করার জন্য সুনাম কুড়িয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ (Virender Sehwag)। এখন বাইশ গজ থেকে অবসর নিয়েছেন। কিন্তু আগের জায়গা থেকে একচুল সরে আসেননি। এখনও দেশের স্বার্থই সবার আগে। তার জন্য শত্রুশিবিরকে সমস্ত ধরনের কঠোর জবাব দিতে সবসময় প্রস্তুত তিনি। এরই প্রমাণ মিলছে পাকিস্তানের (Pakistan) সঙ্গে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতিতে।

গতকাল সংঘর্ষবিরতির চুক্তি লঙ্ঘন করে (Ceasefire Violation) ফের হামলা চালনার জন্য পাকিস্তানকে কাঠগড়ায় তুলে নাম না করে তাদের উদ্দেশে বার্তা দিতে সেহওয়াগ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে (Instagram) পোস্ট করেন: ‘কুকুরের লেজ কখনও সোজা হয় না; তা বাঁকাই থাকে।‘ অর্থাৎ, সু্যোগ পেলেও যে পাকিস্তান নিজেদের সংশোধন করবে না, তারা আগের মতোই নাশকতা ও সন্ত্রাসের পক্ষে থাকবে, সেটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বুঝিয়ে দিয়েছেন বীরু।

তাঁকে সমর্থন করে একই রকম আগ্রাসী কায়দায় বিবৃতি দেন শিখর ধাওয়ানও (Shikhar Dhawan)। একদা বীরুর সঙ্গে ওপেনে জুটি বেঁধে ভারতকে অনেক মাচ জিতিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে সোশ্যাল মিডিয়াতেও সেহওয়াগের মতোই সরব ধাওয়ান। দুই দেশের মধ্যে সংঘর্ষ বন্ধের চুক্তি সামনে আসার পর সীমান্তে গুলিবর্ষণের খবর সামনে আসতেই তিনি মন্তব্য করেন, ‘নোংরা দেশ তাদের নোংরামি ফের একবার গোটা দুনিয়াকে দেখিয়ে দিল।‘

এরপর ধাওয়ান আপাতত আর কিছু না বললেও থেমে থাকেননি বীরু। দুই দেশের সেনা আধিকারিকদের সাংবাদিক সম্মেলনের ছবি জুড়ে স্টোরিতে শেয়ার করেছেন এবং তার ক্যাপশনে লিখেছেন, ‘অনেক বড় ফারাক, হিন্দুস্থানের সেনার জয় হোক!’ উল্লেখ্য, ওই ছবিতে পাক সেনানায়কদের ছবির উপর লেখা ছিল ‘সন্ত্রাসবাদীদের সুরক্ষা দেয়’ এবং ভারতের শিবিরের পাশে লেখা ‘সন্ত্রাসবাদীদের নিকেশ করে’।

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগামে জঙ্গিদের হামলায় ২৬ জন নিরীহ ভারতীয় নাগরিকের (যাঁদের অধিকাংশই পর্যটক) মৃত্যুর বদলা নিতে প্রত্যাঘাত করে ভারত। নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’। এর মাধ্যমে নিয়ন্ত্রণরেখা বরাবর ন’টি জঙ্গিঘাঁটিতে হামলা চালানো হয়।


```