Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিরাটের শুভেচ্ছায় ব্রিটিশদের জয়!  

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি কি বিশ্বকাপে ব্রিটিশদের সমর্থন করছেন? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার ওয়ালে- ওয়ালে। এমনিতেই ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেনের মতো তথাকথিত বড় দলগুলি প্রথম ম্যাচে জয়

বিরাটের শুভেচ্ছায় ব্রিটিশদের জয়!  

শেষ আপডেট: 19 June 2018 06:32

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি কি বিশ্বকাপে ব্রিটিশদের সমর্থন করছেন? এই প্রশ্নই এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার ওয়ালে- ওয়ালে।

এমনিতেই ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেনের মতো তথাকথিত বড় দলগুলি প্রথম ম্যাচে জয় পায়নি। গতবারের চ্যাম্পিয়ন জার্মানি হেরে গিয়েছে মেক্সিকোর কাছে। সোমবার গভীর রাতে যখন অনেকেই ভাবছিলেন এ বার সেই তালিকায় নাম লেখাতে  চলেছে ইংল্যান্ডও তখনই ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যারি কেনের গোলে শাপমুক্তি ঘটে ব্রিটিশ ফুটবল দলের। তিউনিশিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পায় ইংল্যান্ড।

https://twitter.com/imVkohli/status/1008675516688281601

অনেকেই এ বার বলছেন বিরাটের শুভেচ্ছা কাজে লেগে গেল হ্যারি কেনের। সোমবার বিকেলে টুইট করে কেনকে শুভেচ্ছা জানান বিরাট। এই প্রথম দু’জনের বাক্যালাপ হলো টুইটারের মাধ্যমে। ১১ মিনিটের মাথায় কেনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে তিউনিশিয়া। এরপর ৯১ মিনিটে জয় সূচক গোল করেন হ্যারি কেন।

ইংল্যান্ডের জয়ের ফলে গ্রুপ ‘জি’-এর লড়াইও টানটান জমে উঠেছে। এই বিশ্বকাপের ডার্কহর্স বেলজিয়াম প্রথম ম্যাচে পানামাকে হারিয়ে দিয়েছে ৩-০ গোলে। ইংল্যান্ডের জয়ের ফলে দু’দলেরই পয়েন্ট সমান। ইংল্যান্ড পরের ম্যাচে মুখোমুখি হবে এ বারই প্রথম বিশ্বকাপে নামা পানামার।


```