Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

‘বেঞ্চমার্ক দ্বিগুণ রেখে চলো…’, প্রত্যাবর্তনের মঞ্চে খুদে অনুরাগীকে কেরিয়ার-টিপস কোহলির

‘প্রচণ্ড পরিশ্রম করতে হবে। আর তুমি যখন ট্রেনিং করতে যাবে তার আগে তোমার যেন বাবাকে কিছু বলতে না হয়। রোজ সকালে তাড়াতড়ি উঠবে এবং নিজেকে বলবে: আজ আমায় প্র্যাকটিসে যেতেই হবে।'

‘বেঞ্চমার্ক দ্বিগুণ রেখে চলো…’, প্রত্যাবর্তনের মঞ্চে খুদে অনুরাগীকে কেরিয়ার-টিপস কোহলির

খুদে ভক্তের সঙ্গে কোহলি

শেষ আপডেট: 29 January 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: ২০০৬ সাল। গুরু গ্রেগের সঙ্গে অশান্তির জেরে টিম থেকে বাদ পড়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রত্যাবর্তনের একের পর এক রাস্তা ক্রমশ বন্ধ হচ্ছে। তবু হাল ছাড়তে নারাজ মহারাজ। প্রস্তুতি নিচ্ছেন রঞ্জিতে নামার। লক্ষ্য একটাই: জাতীয় দলে ফিরে আসতে হবে। যে কোনও মূল্যে, যে কোনও উপায়ে। ফাঁকা স্টেডিয়ামে নাগাড়ে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। সেই সময় আচমকাই একটি বিজ্ঞাপনে দেখা গেছিল সৌরভকে। যেখানে তিনি আবেগঘন, নাটকীয় ভঙ্গিতে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন: ‘আপনারা আপনাদের দাদাকে ভুলে যাননি তো?’

কাট টু। ২০২৫ সাল। পরিস্থিতি হুবহু এক নয়। কিন্তু দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আরেক নায়ক সুযোগ খুঁজছেন ফিরে আসার। মঞ্চ একটাই—রঞ্জি টুর্নামেন্ট। যেখানে একইভাবে নিজেকে নিংড়ে দিয়েছেন বিরাট ‘কিং’ কোহলি। নেমে এসেছেন সাধারণের নাগালে। গতপরশু দলের আনকোরা নতুন ক্রিকেটারদের সঙ্গে মেতে উঠেছিলেন ফুটবল খেলায়। আর গতকাল এক খুদে ভক্তের সরল প্রশ্নের জবাবে যে উত্তরটি দিলেন তিনি, তার প্রতিটি বাক্যে শোনা গেল একজন লড়াকু সৈনিকের নিজেকে প্রস্তুত করার জেদ আর অটুট অধ্যবসায়।

প্রশ্নটা ছিল খুবই সহজ: ‘ভারতের ক্রিকেটার হতে গেলে কী কী করতে হয়?’ অরুণ জেটলি স্টেডিয়ামে সাতসকালের প্র্যাকটিসে হাজির কোহলির এক বন্ধুর ছেলের মুখে এমন জিজ্ঞসা শুনে হেসে ওঠেন বিরাট। তারপর তিনি যা বলেন তার সারমর্ম হচ্ছে: 

‘প্রচণ্ড পরিশ্রম করতে হবে। আর তুমি যখন ট্রেনিং করতে যাবে তার আগে তোমার যেন বাবাকে কিছু বলতে না হয়। রোজ সকালে তাড়াতড়ি উঠবে এবং নিজেকে বলবে: আজ আমায় প্র্যাকটিসে যেতেই হবে। সেখানে কেউ এক ঘণ্টা খাটলে, তোমায় ঘাম ঝরাতে হবে দু’ঘণ্টা। এটাই জাতীয় দলের হয়ে খেলার একমাত্র রাস্তা। 

কেউ পঞ্চাশ হাঁকালে তোমায় সেঞ্চুরি করতে হবে। কেউ সেঞ্চুরি করলে, তোমার ব্যাট থেকে বেরোবে ডবল হান্ড্রেড। অর্থাৎ, বেঞ্চমার্ক যেন সবসময় দ্বিগুণ হয়। যদি তোমায় প্রতিদিন প্রস্তুতির কথা মনে করাতে হয়, সেটা মোটেও ঠিক ব্যাপার নয়।‘

উল্লেখ্য, ঘরোয়া ময়দানে ১৩ বছর পর নামতে চলেছেন বিরাট। আগামিকাল রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ রয়েছে দিল্লির। সেখানেই দেখা যাবে কোহলিকে।


```