Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Virat Kohli: 'বিরাট কোহলি জিন্দাবাদ...', গর্জন করাচি স্টেডিয়ামে! কাঁপছে গোটা পাকিস্তান

এই ভিডিওয় একজন সমর্থক তো আবার একথাও বলছেন যে তিনিই বিরাট কোহলির সবথেকে বড় ফ্যান।

Virat Kohli: 'বিরাট কোহলি জিন্দাবাদ...', গর্জন করাচি স্টেডিয়ামে! কাঁপছে গোটা পাকিস্তান

বিরাট কোহলির নামে স্লোগান পাকিস্তানে

শেষ আপডেট: 15 February 2025 14:16

দ্য ওয়াল ব্যুরো: দেশের নাম পাকিস্তান, তার উপরে করাচি স্টেডিয়াম। কিন্তু, গর্জন শুনতে পাওয়া যাচ্ছে একজন ভারতীয় ক্রিকেটারের জন্য। স্টেডিয়ামের বাইরে চলছে একটাই স্লোগান, 'বিরাট কোহলি জিন্দাবাদ'। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে। সেই ভিডিওই বলে দিচ্ছে রাজনীতির ময়দানে দুই দেশের মধ্যে যতই লড়াই থাকুক না কেন, ২২ গজে আসল প্রতিভারই প্রশংসা করা হয়। আর সেকারণেই তো পাকিস্তান ক্রিকেট সমর্থকরা নিজেদের দেশের তারকা ক্রিকেটারদের বাদ দিয়ে কিং কোহলির নামে চিৎকার করছেন। কোহলির পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নামও শুনতে পাওয়া গেল।

'বিরাট কোহলি জিন্দাবাদ'

আসলে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হওয়ার আগে পাকিস্তানের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজের আয়োজন করা হয়েছিল। এই সিরিজের ফাইনাল ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে যায় মহম্মদ রিজওয়ানের পাকিস্তান ক্রিকেট দল। ফাইনাল ম্য়াচ চলাকালীন স্টেডিয়ামের বাইরে একটি ভিডিও জোর ভাইরাল হতে শুরু করে। ভিডিওয় পাকিস্তান ক্রিকেট সমর্থকদের দেখতে পাওয়া যাচ্ছে। তাঁরা 'বিরাট কোহলি জিন্দাবাদ' বলে স্লোগান তুলছেন।

এই ভিডিওয় একজন সমর্থক তো আবার একথাও বলছেন যে তিনিই বিরাট কোহলির সবথেকে বড় ফ্যান। কোহলির পাশাপাশি এই ফ্যানেরা আরসিবি-র নাম ধরেও শ্লোগান তুলছেন। ভিডিওটি দেখে স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে, পাকিস্তানেও কিং কোহলির জনপ্রিয়তা কতখানি রয়েছে।

পাকিস্তান যাবে না টিম ইন্ডিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআই-এর পক্ষ থেকে ক্রিকেটারদের সবুজ সংকেত দেওয়া হয়নি। আর সেকারণে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে পাকিস্তানের বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার টিম ইন্ডিয়াকে তাঁদের দেশে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে পাকিস্তানের মাটিতে বিরাট কোহলি কখনও খেলতে পারবেন কি না, তা নিয়ে ইতিমধ্যে সংশয় তৈরি হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং পাকিস্তান আগামী ২৩ ফেব্রুয়ারি একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। গোটা ক্রিকেট বিশ্ব এই ম্য়াচের জন্য অপেক্ষা করছে।

হেরে গেল পাকিস্তান

ট্রাই-নেশনস সিরিজ ফাইনালে পাকিস্তান ৫ উইকেটে নিউজিল্যান্ডের কাছে হেরে গিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে গোটা পাকিস্তান ক্রিকেট দল ২৪২ রানে অলআউট হয়ে যায়। এই টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ৪৫.২ ওভারেই ৫ উইকেট হারিয়ে অর্জন করে নেয়। কিউয়ি দলের হয়ে টম লেথাম ৫৬ এবং ড্যারিল মিচেল ৫৭ রান করেছেন।


```