Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

থমথমে ড্রেসিংরুমে বিরাটের হাতে উঠল এক অন্য পুরস্কার!

থমথমে ড্রেসিংরুমে বিরাটের হাতে উঠল এক অন্য পুরস্কার!

শেষ আপডেট: 20 November 2023 15:33

দ্য ওয়াল ব্যুরো: বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ ভারতের। গত দেড় মাস ধরে যে কাপ জয়ের স্বপ্ন ধীরে ধীরে গড়ে তুলছিলেন প্রত্যেক ভারতীয়, তা রবিবার মোতেরাতে ছিঁড়ে যায়। কাপ না জিতলেও, রোহিত শর্মার নেতৃত্বে এই ভারতীয় দল সকলের মন জয় করে নিয়েছে, তা বলাই বাহুল্য! প্রত্যেক ম্যাচের মতো এই ম্যাচেও সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন ভারতীয় ক্রিকেট দলের ফিল্ডিং কোচ টি দিলীপ।

তবে অন্যান্য দিনের মতো ছিল না রবিবারের ড্রেসিংরুম। প্রত্যেক প্লেয়ার, সাপোর্টিং স্টাফ, কোচদের চোখে-মুখে ছিল হতাশা। অনেকের চোখ ছলছল করছিল। ড্রেসিংরুমের সেই থমথমে পরিবেশের মধ্যেই টি দিলীপ সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেন। কিন্তু তাতে কোনও চমক ছিল না।

ম্যাচে 'সেরা ফিল্ডার' কে হবেন, তা নিয়ে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আলাদা উত্তেজনা থাকে। ড্রেসিংরুমে ফিরে সেই নিয়ে নিজেদের মধ্যে কথা বলাবলি চলে। শুধু  ভাল ক্যাচ ধরা নয়, ম্যাচজুড়ে কে ভাল ফিল্ডিং করল সেই বিচার করেই সেরার পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার দেওয়ার আগে দিলীপ ম্যাচের ফিল্ডিং নিয়ে কাঁটাছেঁড়া করেন। মাঠে কে কেমন ফিল্ডিং করলেন, তা খুঁটিনাটি বিশ্লেষণ করা হয়। 

রবিবারও তার অন্যথা হয়নি। শুধু পরিবেশ পাল্টেছে। আগে নাম ঘোষণার সময় নানান চমক থাকে। কখনও জায়েন্ট স্ক্রিনে, কখনও আবার মাঠের মধ্যে, কখনও আবার শচীন তেন্ডুলকারের মুখ দিয়ে সেরা ফিল্ডারের নাম জানানো হয়। কিন্তু রবিবার সেসবের বালাই ছিল না।

বিসিসিআই একটি ভিডিয়ো পোস্ট করে। প্রথম ম্যাচ থেকে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলিতে ভারতীয় দলের সেরা ফিল্ডার কে কে হয়েছেন, কীভাবে তাঁদের পুরস্কার দেওয়া হয়েছিল সবকিছুর টুকরো টুকরো মুহুর্ত দেখানো হয়। প্রতি ম্যাচে এই বিশেষ অনুষ্ঠান থাকত হাসি-আনন্দে ভরপুর। কিন্তু রবিবার বদলাল সেই ছবি।

দিলীপ প্রথমেই বলেন, 'আমাদের কাছে খুব কঠিন মুহূর্ত। এই ফল মেনে নেওয়া কঠিন।' তারপরই তিনি বলেন, 'দলের সবাই সবার জন্য খেলে। এটাই ভাল দিক। আজ যে সেরা ফিল্ডার হয়েছে, সে সবসময় মাঠে নিজের সেরাটা দেয়। আজও অন্যথা হয়নি। সে হল বিরাট কোহলি।'

অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই এবার বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। সেদিন ম্যাচ জিতেছিল তারা। রবিবার ভারত বিশ্বকাপ অভিযান সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই শেষ করল। তবে এবার আর জেতা হল না। শুরু আর শেষ ম্যাচের মধ্যে একটাই মিল থেকে গেল, তা হল বিরাট কোহলি। সেই ম্যাচেও সেরা  ফিল্ডারের পুরস্কার পেয়েছিলেন বিরাট, ফাইনাল ম্যাচের পরেও পেলেন একই পুরস্কার।


```