Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধেই ইতিহাস গড়বেন কোহলি? বাঘ শিকারের অপেক্ষায় গোটা ভারত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিং কোহলি মোট ১৩ ম্যাচ খেলেছেন।

Virat Kohli: বাংলাদেশের বিরুদ্ধেই ইতিহাস গড়বেন কোহলি? বাঘ শিকারের অপেক্ষায় গোটা ভারত

নয়া রেকর্ডের অপেক্ষায় কিং কোহলি

শেষ আপডেট: 15 February 2025 13:31

দ্য ওয়াল ব্যুরো: শেষ হতে চলেছে ক্রিকেট বিশ্বের অপেক্ষা। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্টে সকলের নজর ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির উপর রয়েছে। পাশাপাশি এই টুর্নামেন্টেরও অন্যতম তারকা ক্রিকেটার তিনি। আগামী ২০ ফেব্রুয়াারি ভারতীয় ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে। প্রথম ম্যাচটা খেলতে হবে বাংলাদেশের বিরুদ্ধে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে বিরাট কোহলির জন্য একটা বড় রেকর্ড অপেক্ষা করছে।

বিরাট কোহলি এখনও পর্যন্ত মোট তিনবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছেন। এই পরিস্থিতিতে দুবাইয়ে তিনি বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামলেই একটি বড় রেকর্ড কায়েম করবেন। আর সেটা হল সর্বাধিক চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার রেকর্ড। 

২০০৯ সালে প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছিলেন বিরাট কোহলি। সেইবার তিনটে ম্যাচে বিরাট মোট ৯৫ রান করেছিলেন। এরপর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাবজয়ী ভারতীয় ক্রিকেট দলেরও সদস্য ছিলেন তিনি। ইংল্যান্ডকে ফাইনালে হারিয়ে ভারত এই টুর্নামেন্ট জিতেছিল। এই জয়ের পিছনে বিরাট কোহলির একটি বড় অবদান ছিল। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাফল্যের রাস্তা আরও চওড়া হয়ে যায়।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ব্যাটিং গর্জন

বৃষ্টিবিঘ্নিত ওই ফাইনাল ম্যাচে বিরাট কোহলি ৪৩ রান করেছে। আর গোটা টুর্নামেন্টে তিনি ৫৮.৬৬ গড়ে মোট ১৭৬ রান করেছিলেন। শেষবার ২০১৭ সালে বিরাট কোহলিকে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে দেখতে পাওয়া গিয়েছিল। এই টুর্নামেন্টে বিরাটের হাতে প্রথমবার কোনও আইসিসি ইভেন্টে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তিনি টিম ইন্ডিয়াকে ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন ঠিকই। কিন্তু, অন্তিম ম্যাচে পাকিস্তানের কাছে ১৮০ রানে লজ্জার হার স্বীকার করতে হয়। তবে গোটা টুর্নামেন্টে কোহলির সপ্রতিভ অধিনায়কত্বের নজির গড়েছিলেন। ১২৯-এর গড়ে মোট ২৫৮ রান করেন।

মোটের উপর যদি দেখা যায়, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিং কোহলি মোট ১৩ ম্যাচ খেলেছেন। এরমধ্যে ১২ ইনিংসে তিনি ৫২৯ রান করেন। সর্বাধিক ৯৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ব্যাটিং গড় ৮৮.১৬। এই টুর্নামেন্টে তিনি ৫ ফিফটি করলেও, কোনও শতরান করতে পারেননি।


```