Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপের ম্যাচে কোহলি বনাম নবীন! কোটলা বুঁদ ভারত-আফগান লড়াইয়ে

বিশ্বকাপের ম্যাচে কোহলি বনাম নবীন! কোটলা বুঁদ ভারত-আফগান লড়াইয়ে

শেষ আপডেট: 10 October 2023 17:38

দ্য ওয়াল ব্যুরো: আইপিএলের মঞ্চে বিরাট কোহলি বনাম নবীন উল হক দ্বৈরথ দেখা গিয়েছিল। ক্রিকেটীয় লড়াই ছেড়ে ব্যক্তিগত স্তর পর্যন্ত পৌঁছে যায় বৈরিতা।

বুধবার দিল্লির ফিরোজ শা কোটলা স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নামছে ভারত ও আফগানিস্তান। ওই ম্যাচের আগে আলোচনায় চলে আসছে কোহলি ও নবীনের মধ্যে পুরনো আকচাআকচির প্রসঙ্গ।

আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও লখনউ সুপার জায়ান্টস ম্যাচে দুই দলের নামী ক্রিকেটার ঝামেলায় জড়িয়ে পড়েন। একটা সময় দেখা যায় খেলা শেষে কোহলির করমর্দন করতে গেলে নবীন সেই হাত ছাড়িয়ে নিয়েছেন। বিষয়টি অনেকদূর চলে যায়। হস্তক্ষেপ করতে গিয়ে গৌতম গম্ভীরের সঙ্গে বিতর্কে জড়ান কোহলি।

প্রাক্তন ও বর্তমান তারকার মধ্যে বিস্তর বাকবিতণ্ডা হয়। গম্ভীর তো রীতিমতো যুদ্ধংদেহী মনোভাব নিয়ে বিরাটের সঙ্গে কথা বলেছিলেন। আইপিএল শেষেও সেই ঘটনার রেশ ছিলই।

ধরমশালার মাঠে নবীনকে দেখে গ্যালারি থেকে আওয়াজ উঠেছিল, কোহলি, কোহলি...। নবীন যতবার বাউন্ডারি সীমানার সামনে ফিল্ডিং করেছেন, সেইসময় তাঁর সামনে ছিল কোহলির ছায়া!

এবার দিল্লির মাঠে আফগান তারকাকে ঘিরে আরও বেশি ব্যারাকিং হবে। সেই আন্দাজ করেই নবীন বলে রেখেছেন, জানি আমায় দেখে কোহলি, কোহলি চিৎকার হবে। আমি অবশ্য এই নিয়ে ভাবিত নই, বরং ওইসব চিৎকার হলে আরও বেশি খেলায় মন ঢালতে পারি।
আফগান তারকা বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে রেখেছেন, এই বিশ্বকাপই তাঁর শেষ ক্রিকেটীয় সফর। অকালেই অবসরের পথে হাঁটছেন তিনি। যদিও ক্রিকেট সমর্থকদের মন পড়ে রয়েছে কোটলার মাঠে। ফের সাক্ষাৎ ঘটবে কোহলি বনাম নবীনের। এবার কী যুদ্ধ না শান্তি, সেটাই দেখার। 


```