Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: পাটিদারের উপর চটে গেলেন বিরাট? কার্তিকের সঙ্গে উত্তপ্ত কথোপকথনে উস্কে উঠল জল্পনা

রাহুল যখন ধীরে ধীরে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নিচ্ছেন সেই সময় বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন কোহলি। তখনই লাইনের ওপারে দাঁড়ানো কোচ দীনেশ কার্তিকের সঙ্গে কোনও একটি বিষয়ে উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায় তাঁকে।

IPL 2025: পাটিদারের উপর চটে গেলেন বিরাট? কার্তিকের সঙ্গে উত্তপ্ত কথোপকথনে উস্কে উঠল জল্পনা

বিরাট কোহলি ও রজত পাটিদার

শেষ আপডেট: 11 April 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: দল হেরেছে। তিনি নিজেও রান পাননি। তার উপর ম্যাচের মধ্যে এবং শেষে তর্ক-বিতর্কে জড়িয়ে আরও জটিল প্যাঁচে বিরাট কোহলি।

আপাতত দলের অধিনায়ক নন। নেতৃত্বে রয়েছেন রজত পাটিদার। এই আবহে গতকালের ম্যাচ চলাকালীন বাউন্ডারির ধারে দাঁড়িয়ে কোচ দীনেশ কার্তিককে ঠিক কী বলেছেন কোহলি, সেটা ভিডিও ফুটেজ থেকে স্পষ্ট বোঝা না গেলেও, রজতের বেশ কিছু সিদ্ধান্তে যে তিনি নাখুশ, সেটা আঁচ করেছেন প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। যিনি ধারাভাষ্যকার হিসেবে গতকাল কমেন্ট্রি বক্সে উপস্থিত ছিলেন। সেহওয়াগের অনুমানের সঙ্গে অনেক ক্রিকেট ভক্তও একমত। আর এই নিয়ে তাঁরা নানা রকম জল্পনা ও অনুমান শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

কাল বেঙ্গালুরু ঘরের মাঠে হেরেছে। প্রথমে ব্যাট হাতে মাঝারি মানের পারফরম্যান্স। তারপর দিল্লিকে বাগে পেয়েও ম্যাচের রাশ হাতছাড়া হওয়া। ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারানোর পরেও কে এল রাহুলের প্রত্যাঘাতের ফলে লড়াইয়ে কামব্যাক করে দিল্লি। ৫৩ বলে অপরাজিত ৯৩ রান তোলেন রাহুল। যার নিট ফল বিপক্ষের ঘরের মাঠে গিয়ে সহজ জয়।

উল্লেখ্য, রাহুল যখন ধীরে ধীরে ম্যাচের রাশ নিজের হাতে তুলে নিচ্ছেন সেই সময় বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন কোহলি। তখনই লাইনের ওপারে দাঁড়ানো কোচ দীনেশ কার্তিকের সঙ্গে কোনও একটি বিষয়ে উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে দেখা যায় তাঁকে। যার সূত্রে উস্কে ওঠে জল্পনা—তাহলে কি অধিনায়ক রজত পাটিদারের কোনও সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট ছিলেন না কোহলি? সে কারণেই কোচের কাছে অসন্তোষ জানিয়েছেন?

ক্রিকেট মহলের একটা বড় অংশের অনুমান—মাঠের দিকে নির্দেশ করে কোহলি আসলে পাটিদারের রণকৌশল নিয়েই মতামত দিয়েছেন। লাইভ টিভিতে আকাশ চোপড়া এবং বীরেন্দ্র সেহওয়াগও একই অনুমান করেন। পাশাপাশি জানান, বিরাট যা কিছু নিয়েই অখুশি থাকুন না কেন, তাঁর উচিত অধিনায়ককে জানানো, কখনও তৃতীয় কোনও ব্যক্তিকে নয়।

সোশ্যাল মিডিয়ার আতশকাচে উঠে আসে আরও বেশি কিছু বিষয়। যেমন, শুধু কার্তিক নয়। ম্যাচ চলাকালীন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমারের সঙ্গেও একইভাবে নিজের অভিযোগ জানাতে দেখা যায় কোহলিকে। তা ছাড়া শেষের আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউটেও নাকি তিনি দলের সঙ্গে পরামর্শ ভাগ করতে এগিয়ে আসেননি।


```