Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

আরও ছুটি বাড়ছে বিরাটের, কোন কোন সিরিজে পাওয়া যাবে না কোহলিকে

বিরাট কোহলির ছুটি আরও বাড়ছে। প্রাক্তন ভারত অধিনায়ক বোর্ডের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন।

আরও ছুটি বাড়ছে বিরাটের, কোন কোন সিরিজে পাওয়া যাবে না কোহলিকে

শেষ আপডেট: 29 November 2023 20:44

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির ছুটি আরও বাড়ছে। প্রাক্তন ভারত অধিনায়ক বোর্ডের কাছে ছুটির জন্য আবেদন করেছিলেন। এমনিতেই বিশ্বকাপের পরে চলতি টি ২০ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলছেন না কোহলি। এমনকী তিনি দক্ষিণ আফ্রিকা সফরে টি ২০ সিরিজেও তাঁকে দেখা যাবে না।

কোহলি বর্তমানে লন্ডনে ছুটি কাটাচ্ছেন সপরিবারে। শুধু কোহলিই নন, রোহিত শর্মাও রয়েছেন লন্ডনে। তিনিও ছুটির মেজাজে রয়েছেন। কোহলি ছুটির মেয়াদ বাড়ানোর জন্য বিসিসিআই-কে ইমেল করেছেন। তাতে কিং কোহলি বলেছেন, তিনি দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেট খেলবেন না। খেলবেন দুটি টেস্ট ম্যাচের সিরিজে। 

তিনি চান দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও বিশ্রাম নিতে। টেস্ট সিরিজে অবশ্য খেলতে চাইছেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ব্যাটার। যিনি মোট ৭৬৫ রান করেছেন মেগা টুর্নামেন্টে। প্রসঙ্গত, কোহলি শেষ ছুটি নিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। 

এমনিতেই টি ২০ সিরিজে রোহিত, কোহলি, বুমরারা খেলছেন না সাম্প্রতিককালে। কিন্তু সামনের বছর টি ২০ বিশ্বকাপে ওই মহাতারকাদের রেখেই দল সাজানো হবে। তাই বোর্ড চাইছিল, তার আগে যথাসম্ভব টি ২০ ক্রিকেট খেলুন কোহলিরা। যদিও এটাও ঠিক, আইপিএলে তাঁরা খেলবেন দু’মাস ধরে। তাই টি ২০ ক্রিকেটের ছন্দ তাঁরা ধরে রাখতেই পারবেন।


```