বিশ্বকাপের পরে টোয়েন্টি ২০ ক্রিকেটও ছেড়ে দেবেন কোহলি, শুরু জল্পনা
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনির (MS Dhoni) মতোই পথ ধরবেন বিরাট কোহলি (Virat Kohli)। ধোনি যেমন ক্রিকেটের একেকটি ফরম্যাট থেকে ধীরে ধীরে অবসর নিয়েছেন। তেমনি সেই পথ ধরবেন কোহলিও।
তিনি বিশ্বস্তমহলে আভাস দিয়েছেন, আগামী টোয়েন্টি ২০ বিশ্বকাপের পরেই
শেষ আপডেট: 5 October 2021 15:32
দ্য ওয়াল ব্যুরো: এম এস ধোনির (MS Dhoni) মতোই পথ ধরবেন বিরাট কোহলি (Virat Kohli)। ধোনি যেমন ক্রিকেটের একেকটি ফরম্যাট থেকে ধীরে ধীরে অবসর নিয়েছেন। তেমনি সেই পথ ধরবেন কোহলিও।
তিনি বিশ্বস্তমহলে আভাস দিয়েছেন, আগামী টোয়েন্টি ২০ বিশ্বকাপের পরেই তিনি টি ২০ ফরম্যাট থেকে সরে যাবেন। এই নিয়ে তিনি বোর্ড কর্তাদের সঙ্গে কথাও বলেছেন।
ধোনি এভাবেই ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। বিরাটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তিনি টানা ম্যাচ খেলে খুবই ক্লান্ত। এমনকি মোটিভেশনেরও সমস্যা হচ্ছে তাঁর। সেই নিয়ে তিনি সৌরভ-জয় শাহদের সঙ্গে সম্প্রতি কথা বলেছেন। তাতেই মনে হচ্ছে, তিনি বাছাই করে ওয়ান ডে খেলবেন। কারণ টেস্ট ক্রিকেটকেই তিনি পাখীর চোখ করতে চাইছেন।
আরও পড়ুন: পেরুতে শুটিংয়ে মনু ভাকেরকে হারিয়ে ইতিহাস ১৪ বছরের নামিয়ার
কোহলি সাম্প্রতিক সময়ে দুটি সিদ্ধান্ত নিয়েছেন। প্রথমত, তিনি টি ২০ বিশ্বকাপের পরে দলের আর অধিনায়ক থাকবেন না, সেটি ঘোষণা করেছেন। আবার পাশাপাশি আইপিএলেও তিনি আরসিবি দলের নেতৃত্ব দেবেন না। কারণ টানা অধিনায়কত্ব ব্যর্থতায় তাঁকেই ছেঁটে ফেলে দিত ফ্রাঞ্চাইজিগুলি। সেই জন্যই তিনিই আগ বাড়িয়ে সিদ্ধান্ত নিয়েছেন।
মনে করা হচ্ছে, টানা ব্যাটিং ব্যর্থতায় তিনি টি ২০ ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন, যাতে টেস্ট এবং ওয়ান ডে ক্রিকেটে মনোযোগ দিতে পারেন। যদিও তিনি আইপিএল খেলে যাবেন।
২০১১ থেকে আরসিবির দায়িত্ব সামলাচ্ছেন ক্যাপ্টেন কোহলি। মাঝে বিরাটের চোট থাকায় স্টপগ্যাপ হিসাবে শেন ওয়াটসনকে তিনটে ম্যাচে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু এর বাইরে আরসিবি কখনওই বিরাট ছাড়া অন্য কাউকে অধিনায়ক হিসাবে ভাবেনি। বিরাট নিজেও কখনও অধিনায়ত্ব ছাড়ার কথা ভাবেনি।
২০১৪ অস্ট্রেলিয়া সফরের মাঝে হঠাৎ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। টেস্ট থেকে সরে দাঁড়ানোর পর ওয়ান ডে আর টি-টোয়েন্টিতে খেলতেন ধোনি।
কোহলির তার উলটো পথ ধরছেন। তিনি প্রথমে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর নিচ্ছেন, তারপর হয়তো ভাবনায় আসবে ওয়ান ডে, শেষে তিনি টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়ে বানপ্রস্থেই চলে যাবেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'