Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চেয়ারে দড়ি বাঁধা অবস্থায় কোহলি, কে এমন হাল করল ভারত অধিনায়কের?

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (Virat Kohli) অবস্থা ভাল নয়। তাঁর দল আগেই আইপিএল (IPL) ছিটকে গিয়েছে, খেতাবের আশা শেষ। তারপর টি ২০ বিশ্বকাপের পরে দলের নেতৃত্ব ছেড়ে দেবেন। তারপর দু’দিন আগে কোহলি নিজেই একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। তাত

চেয়ারে দড়ি বাঁধা অবস্থায় কোহলি, কে এমন হাল করল ভারত অধিনায়কের?

শেষ আপডেট: 15 October 2021 14:30

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (Virat Kohli) অবস্থা ভাল নয়। তাঁর দল আগেই আইপিএল (IPL) ছিটকে গিয়েছে, খেতাবের আশা শেষ। তারপর টি ২০ বিশ্বকাপের পরে দলের নেতৃত্ব ছেড়ে দেবেন। তারপর দু’দিন আগে কোহলি নিজেই একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল সাইটে। তাতে দেখা গিয়েছে, চেয়ারে দড়ি বাধা অবস্থায় তিনি রয়েছেন। সবাই প্রশ্ন তুলেছে, কী এমন করলেন বিরাট, তাঁকে এমন বেঁধে রাখা হয়েছে? আরও পড়ুন: দশমীর স্বপ্নের ফাইনালে পরে ব্যাটিং করবে কেকেআর, দলে নেই রাসেল চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কোহলি জৈব বলয়ের মধ্যে ক্রিকেটারদের জীবনটা ঠিক কেমন, তা তুলে ধরেছেন। নিজের পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘‘জৈব বলয়ের মধ্যে খেলার অনুভূতি অনেকটা এরকমই।’’ https://twitter.com/imVkohli/status/1448898761250381824 করোনাকালে ক্রিকেট নিজের গতিতে এগোচ্ছে এবং খেলাও চলছে একের পর এক। তবে কঠোর নিয়মের বেড়াজালে বিধ্বস্ত একের পর এক ক্রিকেটার মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন। ঠিক এই কারণেই প্যাট কামিন্স আইপিএলের দ্বিতীয় ভাগে খেলতে আসেননি। ডেভিড ওয়ার্নাররা ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ সফরে যাননি, আবার ইংল্যান্ড দলও অ্যাসেজ খেলতে ইতস্তত বোধ করছে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বারবার বায়োবাবলের মধ্যে থেকে ভাল পারফরম্যান্স সম্ভব নয়, জানিয়ে এসেছেন। এও বলেছেন, এতে করে মানসিক চাপে থাকেন ক্রিকেটাররা। কোহলির এই পোস্ট সেই কথাই প্রমাণ করল। করোনার সময়ে মাঠে ক্রিকেট ফিরলেও নানা বিধিনিষেধ মেনে চলছেন ক্রিকেটারদের। ভ্যাকসিন নেওয়া থেকে কোয়ারেন্টাইনে থাকা, বায়ো-বাবলের বাইরে না যাওয়া ইত্যাদি নানা নিয়ম মেনে চলতে হয়। মারণ ভাইরাসের জন্য বাইশ গজের একাধিক নিয়মও বদলেছে। যেমন বলে থুতু কিংবা ঘাম লাগানো যাবে না। সবমিলিয়ে নানা নিষেধাজ্ঞা রয়েছে ক্রিকেটে। সেটাই তুলে ধরেছেন বিরাট। এর আগে ভারতীয় পেসার মহম্মদ শামির মুখেও এই নিয়ে সমস্যার কথা শোনা গিয়েছিল। বেড়ালের গলায় ঘন্টা কেউ বাঁধেনি, তাতেও এগিয়ে আসতে হল কোহলিকে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'    

```