Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rajat Patidar RCB Captain: 'পাশেই তো আছি...', আরসিবি অধিনায়ক রজতকে ভরসার ডোজ বিরাটের

২০২৪ আইপিএল টুর্নামেন্টে রজত পতিদার আরসিবি ব্রিগেডের হয়ে দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিলেন।

Rajat Patidar RCB Captain: 'পাশেই তো আছি...', আরসিবি অধিনায়ক রজতকে ভরসার ডোজ বিরাটের

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি

শেষ আপডেট: 13 February 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্টে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু রজত পতিদারকে দলের নয়া অধিনায়ক হিসেবে নির্বাচন করেছে। ইতিপূর্বে অনেকেই মনে করেছিলেন যে বিরাট কোহলির হাতে ফের এই দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হবে। কিন্তু, ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে রজতের নাম ঘোষণা হওয়ামাত্র সকলেই কার্যত অবাক হয়ে যান। ইতিমধ্যে, বিরাট কোহলি নিজেও এই ব্যাপারে মুখ খুলেছেন। একটি ভিডিও বার্তার মাধ্যমে রজতকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি।

রজতের জন্য স্পেশাল মেসেজ কিং কোহলির

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের অষ্টম অধিনায়ক হিসেবে নাম লেখালেন রজত পতিদার। ইতিমধ্যে আরসিবি ব্রিগেডের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি একটি স্পেশাল মেসেজ দলের নয়া ক্যাপ্টেনের জন্য শেয়ার করেছেন। বিরাট বললেন, 'আমি এবং দলের প্রত্যেক সদস্য সবসময় তোমার পাশে থাকব। যেভাবে এই ফ্র্যাঞ্চাইজির হাতে তুমি নিজেকে বিকশিত করেছ, ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করে যাচ্ছ, তাতে তুমি ইতিমধ্যে আরসিবি সমর্থকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এই পদের যোগ্যতম দাবিদার তুমি।'

১১ কোটি টাকায় রিটেন করা হয়েছিল

২০২১ সালে আইপিএল টুর্নামেন্টে ডেবিউ করেছিল রজত। একেবারে অভিষেক মরশুমে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলছেন। কিন্তু, তাঁর পারফরম্যান্স তেমন নজর কাড়তে পারেনি। এরপর ২০২২ সালে আনসোল্ড ছিলেন তিনি। যদিও ২০২২ সালে লুবনিথ সিসোদিয়া চোট পাওয়ার কারণে ফের আরসিবি শিবিরে এন্ট্রি নেন রজত। এরপর তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। ২০২৫ আইপিএল মেগা অকশনের আগে আরসিবি তাঁকে ১১ কোটি টাকায় রিটেন করেছে।

২০২৪ আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স

২০২৪ আইপিএল টুর্নামেন্টে রজত পতিদার আরসিবি ব্রিগেডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। এই সিজনে তিনি ১৫ ম্য়াচে মোট ৩৯৫ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে পাঁচটি হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছিল। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গত মরশুমে তিনি ৩৩ ছক্কা এবং ২১ বাউন্ডারি হাঁকিয়েছিলেন।


```