Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Virat Kohli Out: আ'দিল মুশকিল, হাফসেঞ্চুরি হাঁকালেও লেগ স্পিনই 'জুজু' কিং কোহলির

আদিল রশিদ যে বিরাট কোহলির সামনে ক্রমশ সমস্যা বাড়াচ্ছেন, সেটা একেবারে স্পষ্ট।

Virat Kohli Out: আ'দিল মুশকিল, হাফসেঞ্চুরি হাঁকালেও লেগ স্পিনই 'জুজু' কিং কোহলির

হাফসেঞ্চুরি করার পর বিরাট কোহলি

শেষ আপডেট: 12 February 2025 15:23

দ্য ওয়াল ব্যুরো: অনেকদিন পর বিরাট কোহলির ব্যাটে রান দেখতে পাওয়া গেল। অহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে বিরাটের ব্যাট থেকে একটি ঝকঝকে হাফসেঞ্চুরি দেখতে পাওয়া গেল। বিরাটের ব্যাটে রান দেখতে পেয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মুখেও হাসি দেখতে পাওয়া গিয়েছে।

তবে তৃতীয় একদিনের ম্যাচে বিরাট সেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটিয়ে আউট হয়ে গেলেন। এটা অবশ্যই একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আদিল রশিদের লেগ স্পিনে আরও একবার পরাস্ত হলেন টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিশ্বকাপের পর থেকে বিরাট এখনও পর্যন্ত ৪ বার লেগ স্পিনারের বলে আউট হয়েছেন। তবে বুধবার (১২ ফেব্রুয়ারি) আদিলের বলটা একেবারে ফ্লিপার ছিল না। কিন্তু, ডেলিভারির গতি এতটাই কম ছিল, বিরাট সেটা ঠাহর করতে পারেননি।

উল্লেখ্য, আদিল রশিদ যে বিরাট কোহলির সামনে ক্রমশ সমস্যা বাড়াচ্ছেন, সেটা একেবারে স্পষ্ট। কারণ কটকের বরাবাটি স্টেডিয়ামেও বিরাট একইভাবে আদিলের বলে আউট হয়েছিলেন। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বলটা ৯.৫ ডিগ্রি টার্ন করেছিল। আর সিরিজের অন্তিম ম্যাচে টার্ন করে ৭.৮ ডিগ্রি। আর আদিলের এই ঘূর্ণির জালে পা দিতেই আউট হলেন বিরাট কোহলি। আরও একবার নজরকাড়া ক্যাচ নিলেন ফিল সল্ট। শেষপর্যন্ত ৫৫ বলে ৫২ রান করে ফিরে যান বিরাট। তাঁর এই ইনিংসে ৭ চার এবং একটি বিশাল ছক্কা রয়েছে। প্রায় ৯৫-এর স্ট্রাইক রেটে ব্যাট করলেন তিনি।

তবে এই ম্যাচে বিরাট কোহলির রানে ফেরাটা খুব দরকার ছিল। পারথ টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি শতরান করেছিলেন। এরপর থেকে বিরাটের ব্যাটে আরও তেমন উল্লেখযোগ্য রান দেখতে পাওয়া যায়নি। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। তার আগে এই হাফসেঞ্চুরি বিরাটের আত্মবিশ্বাস ফেরাবে বলেই আশা করা যায়। তবে লেগ স্পিনের 'জুজু' তিনি কাটিয়ে উঠতে পারবেন কি না, সেটাই আপাতত দেখার।


```