Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

Virat Kohli Century: পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি, একাই জেতালেন ভারতকে

আবারও সেই পুরনো মেজাজে দেখা গেল কিং কোহলিকে।

Virat Kohli Century: পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি, একাই জেতালেন ভারতকে

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 23 February 2025 22:02

দ্য ওয়াল ব্য়ুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেল পাকিস্তান ক্রিকেট দল। আর এই মহাপ্রস্থানের রাস্তা মসৃণতম করলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি। এলেন, দেখলেন এবং জয় করলেন। শতরান করে জেতালেন ভারতীয় ক্রিকেট দলকে। টিম ইন্ডিয়া পাকিস্তানকে ৬ উইকেটে পরাস্ত করল। আর কিং কোহলি শতরান করলেন ১১১ বলে। শেষপর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন তিনি।

পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি মাইলফলক তিনি স্পর্শ করলেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। ম্য়াচের ১৪ ওভারে হ্যারিস রউফের বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে বিরাট এই নজির গড়লেন।

প্রসঙ্গত, এই ম্যাচে টিম ইন্ডিয়া ২৪২ রানের টার্গেট তাড়া করতে নেমেছিল। শুরুটা অবশ্য ভারতের খুব একটা ভাল হয়নি। ২০ রান করে ফিরে যান রোহিত শর্মা। এরপর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নামেন বিরাট। গত কয়েকমাস ধরে কিং কোহলির ব্যাটিং নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত পাকিস্তান ম্যাচকেই প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে তিনি বেছে নিলেন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে ৫১তম শতরান করে তিনি বুঝিয়ে দিলেন, 'ওয়ান্স আ কিং, অলওয়েজ আ কিং।'

তবে ভারতের এই জয়ে বিরাট কোহলিকে যোগ্য সঙ্গত দিয়েছিলেন শ্রেয়স আইয়ারও। তিনি ৬৭ বলে ৫৬ রান করেন। একটা সময় মনে হচ্ছিল, ভারত বোধহয় এই ম্যাচটা ৮ উইকেটে জয়লাভ করবে। কিন্তু, শ্রেয়সের পরই আউট হয়ে যান হার্দিক পান্ডিয়া। হার্দিক মাঠে নেমেই যেভাবে ব্যাট চালাতে শুরু করেছিলেন, তাতে একবারের জন্যও মনে হয়েছিল যে বিরাটের শতরান হয়ত হাতছাড়া হয়ে যাবে। কিন্তু, তিনি ৮ রানে ফিরতেই বিরাটের সেঞ্চুরির পথ প্রশস্থ হয়। অবশেষে বাউন্ডারি হাঁকিয়ে শতরান করলেন তিনি। সেইসঙ্গে ৪৫ বল বাকি থাকতেই টিম ইন্ডিয়া এই ম্যাচটা নিজেদের পকেটে পুরে নেয়।


```