Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

আমার ভাই, গর্বিত, সুনীলের অবসরে শুনে কোহলির আবেগরুদ্ধ বার্তা

কোহলি বুঝিয়ে দিয়েছেন সুনীল তাঁর হৃদয়ের কতটা কাছের। তাঁদের মধ্যে নিত্য যোগাযোগ রয়েছে, তাঁরা ভাল বন্ধুও।

আমার ভাই, গর্বিত, সুনীলের অবসরে শুনে কোহলির আবেগরুদ্ধ বার্তা

কোহলির সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে সুনীল।

শেষ আপডেট: 16 May 2024 14:18

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির সঙ্গে সুনীল ছেত্রীর স্পেশাল সম্পর্ক। তাঁরা সবসময় একে অপরের পাশে থেকেছেন। কোহলি যখন আইপিএলে বেঙ্গালুরু দলের অধিনায়ক, সেইসময় মাঠে ও ড্রেসিংরুমে হাজির থেকেছেন সুনীল। এমনকী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের বৈঠকেও হাজির থেকেছেন ভারতের ফুটবল অধিনায়ক।

বৃহস্পতি সকালে সুনীলের অবসরের খবর চাউর হয়ে যেতেই বিরাট কোহলিও আবেগরুদ্ধ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি লিখেছেন, আমার ভাই, গর্বিত। তারপরেই লাল রংয়ের ভালবাসার ইমোজি দিয়েছেন।

খুব ছোট্ট বার্তা, কিন্তু কোহলি বুঝিয়ে দিয়েছেন সুনীল তাঁর হৃদয়ের কতটা কাছের। তাঁদের মধ্যে নিত্য যোগাযোগ রয়েছে, তাঁরা ভাল বন্ধুও। শুধু তাই নয়, কোহলির বেঙ্গালুরুর বাড়িতে নৈশভোজেও আমন্ত্রিত ছিলেন সস্ত্রীক সুনীল।

অবসরের ঘোষণার পরে ভারতীয় ফুটবলেও আবেগের ঝড় বইছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তাদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, সুনীল মানে আবেগ, দায়বদ্ধতা, সর্বোপরি এক দক্ষ নেতৃত্বের যোগ্য মানুষ। তিনি সমানভাবে ভারতীয় ফুটবলে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি দেশের হয়ে যা কীর্তি গড়েছেন, তা এককথায় অতুলনীয়।

এমনকী যাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে এত বিতর্ক, সেই সঞ্জীব গোয়েঙ্কাও নিজের বার্তায় লিখেছেন, ‘‘সুনীল তুমি সত্যিকারের কিংবদন্তি, লক্ষ লক্ষ মানুষের প্রেরণা। তুমি দায়বদ্ধতা ও আবেগের এক ব্যতিক্রমী নাম।’’  


```