
আইপিএল মঞ্চে কোহলি ও ধোনি।
শেষ আপডেট: 18 May 2024 19:20
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি যখন বলছেন, সেইসময় মানতেই হবে বিষয়টা। চেন্নাই ও বেঙ্গালুরু ম্যাচের আগে কোহলি পরিষ্কার বলেছেন, হয়তো শেষবারের মতো মাহি ভাইয়ের সঙ্গে মাঠে নামছি! এই কথার সূত্র ধরে অবসর জল্পনা শুরু ধোনির।
পাঁচবছর আগে কোহলির সঙ্গে শেষবার বিশ্বকাপে খেলেছিলেন ধোনি। তারপর আর তাঁদের সঙ্গে সাক্ষাৎ ঘটেনি। আইপিএলেই শুধুমাত্র দুই তারকার দেখা হয়, এবারের পর থেকে সেটিও আর না হতে পারে। কারণ কোহলি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ক্রিকেটে কেন, খেলাতেই কিছু বলা যায় না। কে কবে সরবে, সেটি তাঁর নিজস্ব ধারণা। কিন্তু আমার মনে হচ্ছে, শনিবারই শেষবার খেলছি মাহি ভাইয়ের সঙ্গে।
এই কথার পরে ধোনির অবসর জল্পনা তীব্র হয়েছে। ধোনি এবারও লিগে দেখা গিয়েছে শেষ মুহূর্তে নেমে ঝটিতি ইনিংস খেলেছেন। সেই কারণেই বিশেষজ্ঞদের ধারণা ছিল, ধোনি আরও দু’বছর হয়তো খেলতে পারেন। এমনকী চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ মাইক হাসিও বলেছেন, ধোনি সবসময় যে কোনও বিষয় নেই নাটকীয় সিদ্ধান্ত নেয়। তবে আমার ধারণা, ধোনি আরও দু’বছর খেলবেন। এই বয়সেও দলের নেটে আগে আসছে, পরে যাচ্ছে। এতটাই ফিট যে, প্রতি শট নিচ্ছে টাইমিং নির্ভর।
কোহলি বলেছেন, ‘‘ধোনির সঙ্গে ভারতের হয়ে কত ম্যাচ খেলেছি, আমাদের কত জুটি রয়েছে। তাই আমাদের শেষবারের জন্য মাঠে দেখাও দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে থাকবে।’’ ধোনির বিরুদ্ধে মাঠে নামার আগেই কোহলি আবেগরুদ্ধ নানা কারণে।
তিনি জানান, ধোনির মতো চাপ নেওয়ার ক্ষমতা তিনি কাউকে দেখেননি। বিরাটের মতে, শেষ সময়ে এসেও এখনও যে ইনিংস খেলছে, তা বাকিদের কাছে প্রেরণা হতে পারে। আমি ওঁর মতো ক্রিকেট মস্তিষ্ক সচরাচর কাউকে দেখিনি। ধোনি মাঠে নেমে জানে কী করতে হবে। নিজের প্রতি এতটাই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমে, মনেই হয় জিতে যাবে দল।