.jpg)
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
শেষ আপডেট: 23 February 2025 10:45
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপর শুরু হচ্ছে ২২ গজের মহাসংগ্রাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছে ভারত এবং পাকিস্তান। তবে এই ম্যাচে সকলের নজর ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলির উপর রয়েছে। এই ম্যাচে তিনি কেমন পারফরম্যান্স করেন, সেদিকেই আপাতত সবাই তাকিয়ে রয়েছে।
একথা অস্বীকার করার কোনও জায়গা নেই যে সম্প্রতি ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলির ব্যাটিং ফর্ম খুব একটা ভাল যাচ্ছে না। বিশেষ করে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে তাঁকে যথেষ্ট অস্বস্তিতে পড়তে হচ্ছে। এমনকী, বাংলাদেশের বিরুদ্ধে গত ম্যাচেও তিনি রিশাদ হোসেনের লেগ স্পিনে আউট হয়ে যান। তবে পাকিস্তানের বোলাররা যদি এই কথাটা মাথায় রেখে রবিবাসরীয় ম্যাচ খেলতে নামে, তাহলে তারা মস্ত বড় ভুল করবে। কারণ, পাকিস্তানের বিরুদ্ধে বিরাট বরাবরই জ্বলে ওঠেন। আসুন দেখে নেওয়া যাক, মেন ইন গ্রিনের বিরুদ্ধে বিরাট শেষ ৫ ম্যাচে কেমন পারফরম্যান্স করেছেন।