
শেষ আপডেট: 11 October 2023 22:07
দ্য ওয়াল ব্যুরো: সেই তো আবার কাছে এলে...।
আইপিএলের ম্যাচ শেষে যা দেখা গিয়েছিল, এক লহমায় সব শেষ। বৈরিতা ঘুচে গেল বিশ্বকাপের মঞ্চে। বিরাট কোহলি কাছে টেনে নিলেন আফগানিস্তানের তারকা নবীন উল হককে।
দুই তারকার সন্ধিতে জমজমাট হয়ে থাকল দিল্লির কোটলা স্টেডিয়াম। এই মাঠ দেখেছে বহু নজির, এবার দুই বিপক্ষের যুদ্ধ নয়, শান্তি চাই, এই বার্তায় যেন কোথাও ‘মিলে সুর মেরা তুমহারা’র চিত্রনাট্য।
আইপিএলের ম্যাচে দেখা গিয়েছিল নবীন উল হকের সঙ্গে কোহলির নজিরবিহীন বিতণ্ডা। সেই স্মৃতি সকলের মনেছিল। তাই এদিন ম্যাচ শুরুর পর থেকে ক্যামেরা তাক করা ছিল দুই তারকার দিকে। কখন তাঁরা কাছে আসবেন, সেই মুহূর্ত লেন্সবন্দি করা হবে।
Cricket is a gentleman's game, and there's no bigger ambassador of cricket than Virat Kohli.pic.twitter.com/cf7eVqMswW
— Wadnan (@Depressed_fello) October 11, 2023
কোহলি যখন বিরাট কোহলি প্যাভিলিয়ন দিয়ে নেমে ব্যাটিং করতে এলেন, সেইসময় নবীনের দিকে তাকিয়ে গ্যালারির বিদ্রুপ চলছিলই। কোহলি, কোহলি কোরাসে মাত হয়ে গিয়েছিল মাঠ। নবীন চাইছিলেন বিরাটকে নিজের ঘরের মাঠে আউট করে নায়ক বনতে। সেই সুযোগই দিলেন না কিং কোহলি।
তিনি আফগান বোলারকে দেখা মাত্রই কাছে ডেকে তাঁকে আলিঙ্গন করেন বড় দাদার মতো। নবীনও বৈরিতা ভুলে শান্তির বন্ধনীতে নিজের নাম লেখালেন। যা দেখে গৌতম গম্ভীরও আবেগ সংবরণ করতে পারেননি। তিনি ধারাভাষ্য দিতে গিয়ে ওই দৃশ্য দেখে জানিয়েছেন, সব ক্রিকেটারের লড়াই করে দলের জন্য। লড়াই করে দেশের জন্য, সতীর্থদের জন্যও। এমনকী শিবিরের জন্যও, এটাকে কখনই ব্যক্তিগত স্তরে নিয়ে যাওয়া উচিত নয়। সমাজমাধ্যমে কোনও ক্রিকেটারকে নিয়ে বিদ্রুপ করাও উচিত নয়।