Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Virat Kohli : বিরাটই হচ্ছেন RCB-র আগামী অধিনায়ক? প্রকাশ্যে যাবতীয় ইঙ্গিত

বিরাট কোহলি অনেক বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন।

Virat Kohli : বিরাটই হচ্ছেন RCB-র আগামী অধিনায়ক? প্রকাশ্যে যাবতীয় ইঙ্গিত

আরসিবি-র অধিনায়কত্ব ফের গ্রহণ করতে পারেন বিরাট কোহলি

শেষ আপডেট: 4 February 2025 18:47

দ্য ওয়াল ব্যুরো: আগামী মার্চ মাস থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল টুর্নামেন্ট। আগামী মরশুমের জন্য প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যে কোমর বাঁধতে সুরু করেছে। প্রত্যেকটা দলের একাধিক পরিবর্তন করা হয়েছে। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের নজর আপাতত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দিকেই রয়েছে। গত ১৭ বছর ধরে এই দলটা একবারও আইপিএল খেতাব জিততে পারেনি। আসন্ন মরশুমের জন্য এই ফ্র্যাঞ্চাইজি এখনও পর্যন্ত অধিনায়কের নাম ঘোষণা করেনি। আশা করা হচ্ছে, বিরাট কোহলিকে আগামী মরশুমে আরসিবি অধিনায়ক করা হতে পাকে। দলের নতুন অধিনায়ক কে হবেন, তা নিয়ে একাধিক প্রশ্নের জবাব ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দেওয়া হল।

কে হতে পারেন আরসিবি-র নয়া অধিনায়ক?

২০২৫ আইপিএল মেগা অকশনে আরসিবি নিজের অধিনায়ক নিয়ে কোনও বাজি ধরেনি। এই পরিস্থিতিতে আশা করা হচ্ছে, আগামী মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কের পদে আবারও বিরাট কোহলিকে দেখা যেতে পারে। সম্প্রতি ফ্র্যাঞ্চাইজির সিওও রাজেশ মেননকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। স্পোর্টস তককে দেওয়া একটি ইন্টারভিউয়ে তিনি বলেছেন, 'এখনও পর্যন্ত এই ব্যাপারে আমরা কোনও সিদ্ধান্ত গ্রহণ করিনি। আমাদের দলে ৪-৫ অধিনায়ক রয়েছেন। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনও আলোচনা করা হয়নি। আলোচনার পরই আমরা এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারব।'

বিরাট কোহলি অনেক বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর অধিনায়কত্বে আরসিবি ১৪৩ ম্যাচে মোট ৬৬ ম্যাচ জয়লাভ করেছে। অন্যদিকে, ৭০ ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে। 

২০২৫ আইপিএল নিলামে যে ক্রিকেটারদের দলে নেওয়া হয়েছে, সেই ব্যাপারে ফ্র্যাঞ্চাইজির সিওও রাজেশ মেনন বললেন, 'আমাদের দলে দুর্বলতা কোথায় ছিল, সেটা আমরা আগে থেকেই জানতাম। আমাদের প্রয়োজনটা আসলে কী, সেই ব্যাপারেও আমরা যথেষ্ট ওয়াকিবহাল ছিলাম। সেকারণে ভারতীয় ক্রিকেটারদের হাতে রেখে দল তৈরি করেছি। যদি এম চিন্নস্বামী স্টেডিয়ামে খেলতে হয়, তাহলে জোরে বোলার দলে রাখতেই হবে। আমরা দলের জন্য সেই কাজটাই করেছি।'

২০০৮ সালে এই দলে খেলছেন বিরাট

২০০৮ সাল থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে খেলছেন বিরাট কোহলি। বেশ কয়েকবছর তিনি এই দলের নেতৃত্বভারও সামলেছেন। কিন্তু, রান মেশিন একবারও দলকে খেতাব জেতাতে পারেননি।


```