Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Virat Kohli Injury: এটাই নয় প্রথমবার, আগেও ৩ ম্যাচে চোটের কারণে খেলেননি বিরাট

চোটের কারণে ইতিপূর্বে বিরাট মাত্র তিনটে ম্যাচই খেলতে পারেননি।

Virat Kohli Injury: এটাই নয় প্রথমবার, আগেও ৩ ম্যাচে চোটের কারণে খেলেননি বিরাট

টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি

শেষ আপডেট: 6 February 2025 14:42

দ্য ওয়াল ব্যুরো: সময়ের কাঁটা কারোর জন্য থমকে থাকে না। দিনের পর দিন বয়সের ভার গোটা শরীর ন্যুব্জ করে দেয়। টিম ইন্ডিয়ার তারকা ব্য়াটার বিরাট কোহলিও কি বয়সের ভারে ক্রমশ ন্যুব্জ হয়ে পড়ছেন? সেকারণেই কি সাম্প্রতিককালে তাঁর চোট-আঘাতের সমস্যা অনেকটাই বেড়ে গিয়েছে। আপাতত সেই দুশ্চিন্তায় ঘুম উড়েছে ভারতীয় ক্রিকেট সমর্থকদের।

আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্য়াচে খেলতে নামেননি বিরাট কোহলি। টস করতে এসে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন যে কোহলির ডান হাঁটুতে চোট লেগেছে। অন্যদিকে, এই ম্য়াচে কমেন্ট্রি করার সময় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রী জানিয়েছেন, বিরাটের ডান হাঁটু বেশ অনেকটাই ফুলে রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট এই ম্য়াচে বিরাটকে নিয়ে আলাদা করে ঝুঁকি নিতে চাননি। এই পরিস্থিতিতে আগামী রবিবার (৯ ফেব্রুয়ারি) বিরাট দ্বিতীয় একদিনের ম্য়াচ খেলতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে এটাই প্রথমবার নয়। সম্প্রতি ১২ বছর পর ফের রঞ্জি ট্রফিতে কামব্যাক করেছেন বিরাট। তবে সেখানেও তিনি ঘাড়ে চোটের কারণে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রথম ম্য়াচটা খেলতে পারেননি। জানিয়েছিলেন, এই চোটের কারণে তাঁকে একটি বিশেষ ইঞ্জেকশন নিতে হয়েছে। আর সেকারণেই তিনি খেলতে পারবেন না। টিম ইন্ডিয়ার অন্যতম ফিট ক্রিকেটার হলেন বিরাট কোহলি। হালে যেভাবে তিনি বারংবার চোটের কবলে পড়ছেন, আগে কিন্তু এমন নজির একেবারেই বিরল ছিল।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চোটের কারণে ইতিপূর্বে বিরাট মাত্র তিনটে ম্য়াচই খেলতে পারেননি। আসুন দেখে নেওয়া যাক :

২০১৭ বনাম অস্ট্রেলিয়া (টেস্ট)

২০১৭ সালে বর্ডার-গাভাসকার সিরিজের ফাইনাল টেস্ট ম্য়াচটি খেলতে পারেননি বিরাট কোহলি। কারণ, রাঁচি টেস্ট খেলতে নেমে তিনি কাঁধে চোট পেয়েছিলেন। সেইসময় ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। ধর্মশালা টেস্ট ম্য়াচে টিম ইন্ডিয়া জয়ের পাশাপাশি সিরিজও নিজেদের পকেটে পুরে নিয়েছিল।

২০১৮ বনাম দক্ষিণ আফ্রিকা (টি-২০)

২০১৮ সালে বিরাট কোহলি আরও একটি সিরিজের নির্ণায়ক ম্য়াচ এই চোটের কারণে খেলতে পারেননি। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ ম্য়াচ ছিল। সেইসময় বিরাট পিঠে চোট পেয়েছিলেন। সেইসময় রোহিত শর্মা টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। ওই সিরিজেও ভারত জয়লাভ করেছিল।

২০২২ বনাম দক্ষিণ আফ্রিকা (টেস্ট)

২০২২ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। এই ম্য়াচের আগে বিরাটের পিঠে চোট লেগেছিল। সেকারণে তিনি খেলতে পারেননি। সেইসময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব কেএল রাহুলের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু, সেই ম্য়াচে প্রোটিয়া ব্রিগেড ৭ উইকেটে জয়লাভ করেছিল।


```