Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Virat Kohli: ভুল টেকনিক না বয়সের ভার, কেন স্পিনের বিরুদ্ধে বারংবার ব্যর্থ হচ্ছেন বিরাট?

রোহিত আউট হওয়ার পরই ভারতের স্কোরিং রেট নিম্নমুখী হতে শুরু করে।

Virat Kohli: ভুল টেকনিক না বয়সের ভার, কেন স্পিনের বিরুদ্ধে বারংবার ব্যর্থ হচ্ছেন বিরাট?

বিরাট কোহলি এবং হরভজন সিং

শেষ আপডেট: 21 February 2025 17:12

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল তাদের প্রথম ম্যাচটা বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলিকে স্পিন বোলিংয়ের বিরুদ্ধে যথেষ্ট স্ট্রাগল করতে দেখা গিয়েছে। জয়ের জন্য ২২৯ রানের টার্গেট তাড়া করতে নেমে তিনি ৩৮ বলে মাত্র ২২ রান করেন। বিরাটের এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিং। তিনি কিং কোহলিকে আরও হাত খুলে ব্যাট চালানোর পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশের বিরুদ্ধে বিরাট স্পিনের বিরুদ্ধে ১০ ডট বল খেলেছেন। এরপর লেগ স্পিনার রিশাদ হোসেনের বলে তিনি আউট হয়ে যান। শুভমান গিলের সঙ্গে পার্টনারশিপ গড়ার সময় বিরাট নিজের স্ট্রাইকও রোটেট করতে পারছিলেন না। সেকারণে তাঁর চোখে-মুখে স্পষ্ট হতাশা দেখতে পাওয়া যাচ্ছিল। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা অবশ্য শুরুটা বেশ ভালই করেছিলেন। তিনি ৩৬ বলে ৪১ রান করে আউট হন।

কিন্তু, রোহিত আউট হওয়ার পরই ভারতের স্কোরিং রেট নিম্নমুখী হতে শুরু করে। কারণ বিরাট কোহলির শ্লথ ব্যাটিং। শেষপর্যন্ত রিশাদ হোসেনের বলে কাট শট মারতে গিয়ে তিনি আউট হয়ে যান।

হরভজন বললেন, 'লেগ স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করা যে কতখানি চাপের, সেটা আমরা সকলেই জানি। সকলেই যথেষ্ট অস্বস্তিতে থাকে। সেকারণে লেগ স্পিনারদের বিরুদ্ধে খেলতে নামার আগে একটা নির্দিষ্ট পরিকল্পনা ছকে নিতে হয়। ডট বলগুলোর পরিবর্তে যদিও একটা করে সিঙ্গল নিতে পারত, তাহলেও কোনও সমস্যা হত না। আমি মনে করি, কোনও ব্যাটারের ফর্ম যখন খারাপ থাকে, তখন নিজেকে সেট করার জন্য তুলনামূলক বেশি সময় লাগে। আরও বেশি করে সময় কাটাতে হয়। সেটাই হচ্ছে বিরাটের সঙ্গে।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'ক্রিকেট এমন একটা খেলা যেখানে কে কত বড়, তার কোনও গুরুত্ব থাকে না। এই খেলায় কেউ কখনও সম্মান ধুয়ে জল খায় না। একজন ক্রিকেটারের পারফরম্যান্সই সবসময় শেষ কথা বলে। এই পারফরম্যান্সই তাঁকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে।'


```