Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Virat Kohli ICC Ranking: আগুন সেঞ্চুরিতে দুরমুশ পাকিস্তান! মহার্ঘ উপহার পেলেন কিং কোহলি

পূরণ করলেন আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫১তম শতরান।

Virat Kohli ICC Ranking: আগুন সেঞ্চুরিতে দুরমুশ পাকিস্তান! মহার্ঘ উপহার পেলেন কিং কোহলি

শতরান করার পর অভিনন্দন কুড়োচ্ছেন বিরাট কোহলি

শেষ আপডেট: 26 February 2025 15:53

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেট দল কার্যত অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়চ্ছে। পাকিস্তানকে হারানোর পর তারা সেমিফাইনালের টিকিটও কনফার্ম করে ফেলেছে। অন্যদিকে, ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে সবথেকে বড় স্বস্তি হল বিরাট কোহলির প্রত্যাবর্তন। পাকিস্তানের বিরুদ্ধে ধামাকাদার শতরান করার পর আইসিসি ব়্যাঙ্কিংয়েও যথেষ্ট নজর কাড়লেন বিরাট কোহলি।

পাঁচ নম্বরে উঠে এলেন কিং কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলির ব্যাটিং ফর্ম নিয়ে অনেক কথা উঠেছিল। বাংলাদেশের বিরুদ্ধে আয়োজিত প্রথম ম্যাচেও তিনি ব্যাট হাতে তেমন ভাল পারফরম্যান্স করতে পারেননি। তবে পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে ফের সেই পুরনো মেজাজেই দেখতে পাওয়া গেল। একেবারে রাজার মতো তিনি শাসন করলেন। পূরণ করলেন আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৫১তম শতরান। আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে সেই পারফরম্যান্সের যথাযোগ্য পুরস্কারও পেলেন কোহলি। এই তালিকায় তিনি এক ধাপ উপরে উঠে এসেছেন। ৭৪৩ রেটিং পয়েন্ট ঝুলিতে নিয়ে বিরাট কোহলি আপাতত পাঁচ নম্বরে দাঁড়িয়ে রয়েছেন।

শীর্ষস্থানে রয়েছেন শুভমান গিল

সম্প্রতি শুভমান গিলের পারফরম্যান্স যথেষ্ট ভাল হচ্ছে। প্রত্যেকটা ম্যাচেই তাঁর ব্যাট থেকে রানের ফোয়ারা দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে শুভমানের ব্যাট থেকে একটা ঝকঝকে শতরান বেরিয়ে এসেছিল। ইতিপূর্বে, ইংল্যান্ডের বিরুদ্ধেও আয়োজিত ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তিনি শতরান করেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে গিল ৪৬ রান করেন। আপাতত আইসিসি প্রকাশিত সর্বশেষ ওয়ানডে ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে ৮১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রাজত্ব করছেন।

কোথায় রয়েছেন রোহিত-বাবর

পাকিস্তান ক্রিকেট দলের তারকা ব্যাটার বাবর আজম ৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। এছাড়া ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা ৭৫৭ রেটিং পয়েন্ট নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার বিধ্বংসী ব্যাটার হেনরিক ক্লাসেন। তিনি সংগ্রহ করেছেন ৭৪৯ রেটিং পয়েন্ট।


```