Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Virat Kohli Hundred: ১৫ বছর আগেকার পোস্ট! 'পুরনো কাসুন্দি' ঘেঁটে কোহলিকে কুর্নিশ জোম্যাটোর

বলার অপেক্ষা রাখে না, পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Virat Kohli Hundred: ১৫ বছর আগেকার পোস্ট! 'পুরনো কাসুন্দি' ঘেঁটে কোহলিকে কুর্নিশ জোম্যাটোর

শতরানের জন্য বিরাটকে শুভেচ্ছা জানাল জোম্যাটো

শেষ আপডেট: 25 February 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: ভারত বনাম পাকিস্তান ম্য়াচে বিরাট কোহলি দুর্দান্ত একটি শতরান করেন। রান তাড়া করতে নেমে ভারতের জয়ের পিছনে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। এই ম্য়াচে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন বিরাট কোহলির শতরান এবং ম্যাচ জয়ের জন্য ভারতের প্রয়োজনীয় রান একেবারে সমান-সমান হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত বিরাট চার হাঁকিয়ে ভারতের জয় এবং নিজের সেঞ্চুরি দুটোই নিশ্চিত করেছেন তিনি।

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে কিং কোহলি এই নিয়ে ৫১তম শতরানটি করে ফেললেন। বিরাটের এই সেঞ্চুরির পর সকলেই প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন। এই জোয়ারে গা ভাসিয়েছে ফুড ডেলিভারি সংস্থা জোম্যাটো। তারা লিখেছে, 'রানের এই খিদেটা বাঁচিয়ে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।'

দেখে নিন সেই স্পেশাল পোস্ট:

বলার অপেক্ষা রাখে না, পোস্টটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তবে এই পোস্টের পিছনে একটি বিশেষ গল্প রয়েছে। ২০১০ সালের ১৬ মার্চ বিরাট একটি টুইট করেছিলেন। ১৫ বছর আগে তিনি লিখেছিলেন, 'টিম ইন্ডিয়ার জন্য আরও বেশি রান করার জন্য আমি মুখিয়ে রয়েছি।' রান করার সেই খিদেটা আজও একইরকম রয়েছে। আর সেই পরিপ্রেক্ষিতেই জোম্যাটো এই পোস্ট করেছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবাসরীয় ম্যাচে কিং কোহলি শতরান করার পাশাপাশি আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ১৪,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেছেন। ম্যাচের ১৪ ওভারে হ্যারিস রউফের বলে বাউন্ডারি হাঁকিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে বিরাট এই নজির গড়লেন।

বিরাটই ক্রিকেট বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে একদিনের ক্রিকেটে ১৪,০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। বিরাট ছাড়া এই রেকর্ড করেছেন সচিন তেন্ডুলকর এবং কুমার সঙ্গকারা। ২০০৬ সালে সচিন ৩৫০ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সেটাও ছিল পাকিস্তানের বিরুদ্ধে। পেশোয়ারে ম্যাচটা খেলা হয়েছিল। অন্যদিকে, সঙ্গকারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে এই মাইলস্টোন অর্জন করেন। তবে তিনি ৩৭৮ ইনিংস খেলেছেন।


```