
টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার বিরাট কোহলি
শেষ আপডেট: 11 February 2025 19:31
দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির খারাপ ফর্ম যেন কিছুতেই কাটতে চাইছে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে শতরান করার পর থেকেই তাঁর ব্যাটে রানের খরা চলছে। ঘরোয়া ক্রিকেটেও তিনি আহামরি পারফরম্যান্স করতে পারেননি। ইতিমধ্যে বিরাট কোহলি সোশ্যাল মিডিয়ায় এমন একটি পোস্ট করেছেন, যা নিয়ে তাঁকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে।
সোশ্যাল মিডিয়া হ্যান্ডল এক্স-য়ে বিরাট কোহলিকে একটি ফ্লেভার ড্রিংকের বিজ্ঞাপন করতে দেখা গিয়েছে। আর এই পোস্টের কারণেই সমালোচকদের নিশানায় উঠে এসেছেন বিরাট। কিং কোহলির খারাপ ফর্ম নিয়ে বইতে শুরু করেছে সমালোচনার ঝড়। একজন তো আবার লিখেওছেন, অফ সাইডের বাইরের বল দয়া করে ব্যাটে ঠেকিও না।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিরাট কোহলির রানে ফেরা অত্যন্ত আবশ্যক। আগামী ১২ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে খেলতে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে বিরাটের ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় বসে রয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
Did you know O’cean has amazing fruit flavours to choose from? Plus, you can scan the QR code on the bottle to win cool prizes! What are you waiting for? Pick your flavour, hydrate, scan & win! Available at https://t.co/KjIujxnsG9, stores & top e-com platforms. @OceanBeverages… pic.twitter.com/3pMXnKdIRp
— Virat Kohli (@imVkohli) February 10, 2025
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও বিরাট কোহলির খারাপ ফর্ম অব্যাহত ছিল। হাঁটুতে চোটের কারণে তিনি এই সিরিজের প্রথম ম্যাচটা খেলতে পারেননি। এরপর দ্বিতীয় ম্যাচেও তিনি ফ্লপ হয়ে যান। দ্বিতীয় ম্যাচে বিরাটের ব্যাট থেকে মাত্র ৫ রান বেরিয়ে এসেছে। এরপর কিং কোহলিকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল। আশা করা হচ্ছে, সিরিজের তৃতীয় ম্যাচে টিম ইন্ডিয়ার এই তারকা ব্যাটার রানে ফিরতে পারবেন।