Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

হেরেও বিরাট এত বিরাট! মুগ্ধ পাক মহিলা ক্রিকেটার, বলছেন, ভারত ঘুরে দাঁড়াবে

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (virat kohli) টিমকে ১০ উইকেটে বিধ্বস্ত করে বাবর আজমের (babar azam) দল সবার প্রশংসা পাচ্ছে। পাকিস্তান মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সানা মির (sana mir) বললেন, বাবর বাহিনীকে যে টুর্নামেন্ট সেরা হওয়ার অন্

হেরেও বিরাট এত বিরাট! মুগ্ধ পাক মহিলা ক্রিকেটার, বলছেন, ভারত ঘুরে দাঁড়াবে

শেষ আপডেট: 26 October 2021 08:27

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির (virat kohli) টিমকে ১০ উইকেটে বিধ্বস্ত করে বাবর আজমের (babar azam) দল সবার প্রশংসা পাচ্ছে। পাকিস্তান মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক সানা মির (sana mir) বললেন, বাবর বাহিনীকে যে টুর্নামেন্ট সেরা হওয়ার অন্যতম ফেভারিট ধরা  হচ্ছে, সেটা ভারতের বিরুদ্ধে জয় থেকেই স্পষ্ট। এই প্রথম কোনও টি- ২০  বিশ্বকাপের  ম্যাচে ভারতকে হারাল পাকিস্তান, তাও এমন দাপটের সঙ্গে। সানা বলেছেন, পাকিস্তানের ১০ উইকেটে ভারতকে হারানো অবিশ্বাস্য। প্রত্যেক পাকিস্তানিই এই জয় দেখার জন্য বহুদিন ধরে মুখিয়ে  ছিলেন বলে মনে হয়। পাকিস্তানের পুরুষ টিমের যতগুলি সবচেয়ে নিখুঁত পারফরম্যান্স দেখেছি, এটা তার একটা। তিনটি বিভাগেই ওরা ছিল অসাধারণ। সারা ম্যাচে ওদের একটা ভুলও মনে পড়ছে না, এতটাই দুর্দান্ত ওরা। আইসিসির হয়ে নিজের  কলামে লিখেছেন সানা। এও লিখেছেন, শাহিন শাহ আফ্রিদি বিপক্ষের মাথার দিকের দুটো বড় উইকেট ঝুলিতে পুরে ছন্দ বেঁধে দিল, বাকি সব বোলাররাও ওকে দারুণ সাপোর্ট দিয়েছে। আর ফিল্ডিংয়ে কী এনার্জি! যেন প্রত্যেকে জানে, তাকে কী করতে হবে। পুরো টিমের লক্ষ্য ছিল একেবারে স্পষ্ট। মহম্মদ রিজওয়ানের প্রথম ছক্কাটা ব্যাটিংয়ের সুর ঠিক করে দেয়। বাবরের সঙ্গে ওর পার্টনারশিপ নিয়ে যত কথাই বলি না কেন, তা যথেষ্ট নয়। বাবর, শাহিন যে মিডিয়ার সামনে বড় হাবভাব দেখায়নি, পরের ম্যাচের দিকেই নজর রাখছে, এটা দেখেও ভাল লেগেছে।   সানাকে মুগ্ধ করেছেন বিরাট কোহলিও। লিখেছেন, বিরাট পরাজয়কে (defeat) দারুণ ভাবে (grace) সামলেছেন, ওঁর খেলোয়াড়ি স্পিরিটকে (spirit) শ্রদ্ধা করি। সেরা অ্যাথলেটদের, যারা রোল মডেল, থেকে এমন ব্যবহার দেখতে কী যে ভাল লাগে, যেমনটা ও করেছে। এটা দেখায় ভিতরে কতটা মজবুত ও। ওদের মধ্যে ঘুরে দাঁড়ানোর গভীর বিশ্বাস আছে। আমি অবাক হব না যদি ভারত দারুণ ভাবে ফিরে আসে। পাকিস্তান, ভারতকে ফের এই টুর্নামেন্টে খেলতে দেখব, আশা করি। বিরাট ম্যাচ থেকে পাক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ানকে আলিঙ্গন করে, বাবরকে অভিনন্দন জানিয়ে ভারতে, পাকিস্তানের সবারই মন জিতেছেন।          

```