প্লে অফে খেলবেন না! পায়ে ব্যান্ডেজ বেঁধে কী করছেন কোহলি?
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বিরাট কোহলি (Virat Kohli) কী প্লে অফে খেলবেন না? এমনই প্রশ্ন ঘুরপাক খেয়েছে রবিবার রাত থেকে। কারণ কোহলির একটি পোস্ট সেই নিয়ে শঙ্কা জাগায়।
কালো রংয়ের কম্বলের মতো কিছু একটা ব্যান্ডেজের মতো তাত
শেষ আপডেট: 10 October 2021 17:49
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে বিরাট কোহলি (Virat Kohli) কী প্লে অফে খেলবেন না? এমনই প্রশ্ন ঘুরপাক খেয়েছে রবিবার রাত থেকে। কারণ কোহলির একটি পোস্ট সেই নিয়ে শঙ্কা জাগায়।
কালো রংয়ের কম্বলের মতো কিছু একটা ব্যান্ডেজের মতো তাতে পা ঢুকিয়ে বসে আছেন কোহলি। পাশে টেবিলে একটা চার্জারের মতো কিছু রাখা। রবিবার সন্ধ্যার দিকে বিরাট টুইটারে সেই ছবি পোস্ট করে লেখেন, ‘ডাউন টাইম। রিকভারি সেশন।’
বিরাটের সেই ছবির যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছে সেই কালো মতো কম্বলের মতো ওই বিশেষ জিনিসটি। আদতে কী ওটা? বিষয়টি নিয়ে টুইটারে আলোচনা শুরু হয়। বিভিন্ন জন বিভিন্ন কথা বলতে থাকেন। কিন্তু ঠিক কী ওই বস্তুটা?
আরও পড়ুন: মেয়েদেরও আইপিএল চাই, বোর্ডের কাছে জোর সওয়াল হরমনপ্রীতের
চিকিৎসকরা জানিয়েছেন, ওটা একটি ইলেকট্রনিক ম্যাসাজার। যা ম্যাচের ধকল কাটিয়ে ওঠার যন্ত্র। পায়ের জন্য ব্যবহৃত হয়। জিমে দীর্ঘক্ষণ ঘাম ঝরানোর পর অনেকেই তা ব্যবহার করে থাকেন। কিন্তু কেন তা ব্যবহার করা হয়?
https://twitter.com/imVkohli/status/1447221895795933186
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সেই ম্যাসাজারের মাধ্যমে পায়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। কমে যায় পায়ের ব্যথা। হ্যামস্ট্রিংয়ের জোর বাড়ে।
শীতকালে কম্বল পায়ে জড়িয়ে রাখার মতোই ম্যাসাজারের মধ্যে পা ঢোকাতে হয়। তারপর চেন আটকে দিতে হয়। তারপর সেটি বৈদ্যুতিক সংযোগ করলে কাজ হয় ভালই। বিরাট এক্ষেত্রেও যন্ত্রটির কৌশলে বিজ্ঞাপনও সারলেন।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'