
শেষ আপডেট: 22 July 2023 04:24
দ্য ওয়াল ব্যুরো: ক্যারিবিয়ান মাটিতে দ্বিতীয় টেস্টেও ছন্দে ভারতীয় দল। তারা প্রথম ইনিংসে শেষ করেছে ৪৩৮ রানে। চা-বিরতির কিছু আগে ভারত অলআউট হয়ে গিয়েছিল (India All out)। পাল্টা ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজও চাপে রয়েছে (India vs West Indies)। তাদের সামনে বড় রানের পাহাড়।
বিরাট কোহলি সেঞ্চুরি করে রানআউট হয়ে যান। কোহলি শেষমেশ করেছেন ২৭২ বলে ১২১ রান (Virat Kohli Century), ইনিংসে রয়েছে ১১টি চার। বিরাট রানআউট হলেন স্কোয়ার লেগ থেকে আলজারি জোসেফের সরাসরি থ্রোয়ে।
কেমার রোচের একটি ডেলিভারিতে ব্যাটে সামান্য ছোঁয়া লেগে কিপারের হাতে। ফিল্ড আম্পায়ার মারিয়াস এরাসমাস শুরুতে আউট দেননি। রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ।
স্নিকোমিটারে দেখা গিয়েছে বল জাদেজার ব্যাটে লেগেছে। ৬১ রানে কট বিহাইন্ড হয়ে ফেরেন রোহিতের দলের নামী তারকা। ঈশান কিষানও ভাল খেলেছেন। ৩৭ বলে ২৫ রান করে ফেরেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার।
শেষদিকে কেমার রোচের বলে ফেরার আগে অশ্বিনও দলের রানকে বাড়িয়ে দিয়েছেন। ৭৮ বলে ৫৬ রানের কার্যকরি ইনিংস খেলে গিয়েছেন নামী তারকা। অশ্বিন ফিরতেই ভারতীয় দলের ইনিংসও শেষ হয়ে গিয়েছে।
আলকারাজ হলেন মেসি-রোনাল্ডোর মিশেল, তিনি ফুটবলের মতোই টেনিস খেলেন!