Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ভেঙে দেওয়া হল অ্যাডহক কমিটি, ব্রিজভূষণ কাণ্ডে মোদীকে চিঠি লিখলেন ভিনেশরা

কুস্তি সংস্থার বিতর্কিত কর্তা ছিলেন ব্রিজভূষণ, যাঁর নামে অভিযোগ তিনি যৌন হেনস্থা করেছেন নাবালিকা কুস্তিগিরদের। এই নিয়ে প্রবল টানাপোড়েন হয়েছে।

ভেঙে দেওয়া হল অ্যাডহক কমিটি, ব্রিজভূষণ কাণ্ডে মোদীকে চিঠি লিখলেন ভিনেশরা

শেষ আপডেট: 19 March 2024 20:46

দ্য ওয়াল ব্যুরো: ভেঙে দেওয়া হয়েছে কুস্তির অ্যাডহক কমিটি। ব্রিজভূষণ সিংয়ের ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় অলিম্পিক সংস্থা যে অ্যাডহক কমিটি গঠন করেছিল, সেটি ভেঙে দেওয়া হয়েছে।

কুস্তি সংস্থার বিতর্কিত কর্তা ছিলেন ব্রিজভূষণ, যাঁর নামে অভিযোগ তিনি যৌন হেনস্থা করেছেন নাবালিকা কুস্তিগিরদের। এই নিয়ে প্রবল টানাপোড়েন হয়েছে। শুধু তাই নয়, এই অ্যাডহক কমিটি যে জাতীয় প্যানেল ঘোষণা করেছিল, সেটিও বাতিল করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা এই নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন। তাঁদের সঙ্গে এই বিদ্রোহে শামিল হন ভিনেশ ফোগতরা। দেশের নামী কুস্তিগিররা একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন।

ব্রিজভূষণের কাছের কর্তা হলেন সঞ্জয় সিং। তাঁকে দায়িত্বে আনা মানেই ব্রিজভূষণকে আবারও ক্ষমতায় আনা। সেটাই মনে করছেন বজরং, ভিনেশরা। তাঁরা চিঠিতে লিখেছেন, আপনি দেশের মহিলাদের শক্তির কথা বলেন। কিন্তু এই ঘটনায় প্রমাণ হচ্ছে যিনি দোষ করেছেন, তাঁকেই আবারও ক্ষমতায় আনা হচ্ছে। এই বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি।    

এর আগেও দেশের নামী কুস্তিগিররা দেশের ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করেছিলেন সুবিচারের জন্য। কিন্তু তাতে কাজ হয়নি। বরং ওই কুস্তিগিররা একযোগে প্রতিবাদ করেছিলেন। জাতীয় শিবির বয়কট করা ছাড়াও ব্রিজভূষণ নিয়ে লাগাতার বিদ্রোহে শামিল হন তিনি। 


```