Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লি বিমানবন্দরে অভ্যর্থনায় আপ্লুত ভিনেশ, চোখের জল বাঁধ মানল না কুস্তিগিরের

তিনি পদক না পেলেও হৃদয় জিতেছেন ১৪০ কোটি দেশবাসীর। ভিনেশ ফোগত শনিবারই ফিরলেন প্যারিস থেকে।

দিল্লি বিমানবন্দরে অভ্যর্থনায় আপ্লুত ভিনেশ, চোখের জল বাঁধ মানল না কুস্তিগিরের

দেশে ফিরলেন ভিনেশ ফোগত।

শেষ আপডেট: 17 August 2024 18:37

দ্য ওয়াল ব্যুরো: তিনি পদক না পেলেও হৃদয় জিতেছেন ১৪০ কোটি দেশবাসীর। ভিনেশ ফোগত শনিবারই ফিরলেন প্যারিস থেকে। তাঁকে যেভাবে মানুষজন সমর্থকরা অভ্যর্থনা জানিয়েছেন, তাতে তিনি আপ্লুত। বলে দিয়েছেন, আমি এমনটা আশা করিনি। ভিনেশের পাশে দেখা গিয়েছে সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের।

ভিনেশকে এদিন স্বাগত জানাতে হাজির ছিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরা। তাঁরা বলেছেন, ‘‘ভিনেশ যা করেছেন, সেটি পদক জয়ের থেকেও বড়। একবারও লড়াই থেকে হেরে যাননি। বরং ওজন কমানোর জন্য সর্বতোভাবে চেষ্টা করেছিলেন।’’

ভিনেশকে দেখা যায়, বিমানবন্দরের টারম্যাক থেকে বেরিয়ে আসার সময় শয়ে শয়ে মানুষ তাঁর জন্য অপেক্ষা করছিলেন। কেউ চিৎকার করছিলেন, ভি ফর ভিনেশ। কারও কথায় ছিল, ভিনেশ উই আর প্রাউড অব ইউ। তোমার জন্য আমরা গর্বিত।

পাশাপাশি বজরং, সাক্ষীরা ভিনেশকে বের করে নিয়ে এসে গাড়িতে তুলে দেন। হুডখোলা জিপে যাওয়ার সময় দেখা যায়, ভিনেশের চোখে জল। তিনি ভাবতে পারেননি পদক না পেলেও তিনি সকলের উষ্ণ ভালবাসা পেয়েছেন।

বজরংদের সঙ্গে কুস্তি ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন ভিনেশরা। তখন তাঁরা দিল্লির যন্তরমন্তরে বিক্ষোভও দেখান। অনেকেই মনে করছেন, ভিনেশকে ওই ঘটনায় চক্রান্ত করে বাতিল করে দেওয়া হয়। এক্ষেত্রে অবশ্য তাঁকে আন্তর্জাতিক আদালত রায় জানায়, ভিনেশ কোনওভাবেই রুপো পাবেন না।


```