Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনেশ লড়বেন হরিয়ানার বিধানসভা নির্বাচনে! তাও নিজের বোনের বিরুদ্ধেই

এই বিষয়ে ভিনেশের তরফে কিছুই বলা হয়নি। ফোগাট পরিবারের ঘনিষ্ঠ এক সদস্যকে জিজ্ঞাসা করা হয় ভিনেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তিনি বলেন, “রাজনীতির ময়দানে নামতেই পারে ভিনেশ। সম্ভবত হরিয়ানার বিধানসভা নির্বাচনে বোন ববিতা ফোগতের বিরুদ্ধে লড়তে দেখা যাবে ভিনেশকে।” শুধু তাই নয় ফোগাট পরিবারের ওই সূত্রের দাবি, হরিয়ানার নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়তে পারেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াও।

ভিনেশ লড়বেন হরিয়ানার বিধানসভা নির্বাচনে! তাও নিজের বোনের বিরুদ্ধেই

ভিনেশ ফোগত

শেষ আপডেট: 21 August 2024 13:19

দ্য ওয়াল ব্যুরো: কুস্তি ছেড়ে এবার রাজনীতির ময়দানে ভিনেশ ফোগত? ফোগট পরিবারের ঘনিষ্ঠের তরফে এমনই দাবি করা হয়েছে বলে সূত্রের খবর। শুধু তাই নয়, নিজের বোনের বিরুদ্ধেই নাকি লড়বেন ভিনেশ। খবর, হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে ববিতা ফোগতের বিপরীতে ভিনেশকে লড়তে দেখা যেতে পারে। একাধিক দল ইতিমধ্যেই যোগাযোগ করেছে তারকা কুস্তিগীরের সঙ্গে।

২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন ভিনেশের বোন ববিতা ফোগত। অন্যদিকে মহিলা কুস্তিগীরদের হেনস্থার প্রতিবাদে কুস্তি ফেডারেশনের তৎকালীন প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করেছিলেন ভিনেশ। দিল্লির যন্তরমন্তরে ধরনা থেকে শুরু করে নতুন সংসদ ভবন অভিযান-সমস্ত ক্ষেত্রেই অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছিল তাঁকে। তৎকালীন বিজেপি সাংসদ ব্রিজভূষণকে আড়াল করতে চাইছে কেন্দ্রের মোদি সরকার? এমন প্রশ্ন তুলেও সরব হয়েছিলেন। তবে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি নেন ভিনেশ। ফাইনালে উঠলেও মাত্র ১০০ গ্রাম বাড়তি ওজন থাকায় অলিম্পিক্স থেকে ডিসকোয়ালিফাই হয়ে যান তিনি। এই ঘটনায় রাজনীতির যোগ আছে বলেও তুমুল ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।

পদক পাননি ঠিকই। কিন্তু দেশে ফিরে যে সম্মান ভিনেশ পেয়েছেন, তাতে তিনি আপ্লুত। এমনটাই জানান ভিনেশ। এই পরিস্থিতিতে তিনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে রাজনীতিতে যে অন্য মাত্রা আসবে তা আর বলার অপেক্ষা রাখে না। গত শুক্রবার হরিয়ানায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। সেখানে ভোট ১ অক্টোবর। ফল ঘোষণা ৪ অক্টোবর। কুস্তি থেকে অবসর নিয়েছেন ভিনেশ। যদিও দেশে ফিরে জানিয়েছিলেন, এখনই রাজনীতিতে নামতে আগ্রহী নন তিনি

এই বিষয়ে ভিনেশের তরফে কিছুই বলা হয়নি। ফোগত পরিবারের ঘনিষ্ঠ এক সদস্যকে জিজ্ঞাসা করা হয় ভিনেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। তিনি বলেন, “রাজনীতির ময়দানে নামতেই পারেন ভিনেশ। সম্ভবত হরিয়ানার বিধানসভা নির্বাচনে বোন ববিতা ফোগতের বিরুদ্ধে লড়তে দেখা যাবে ভিনেশকে।” শুধু তাই নয় ফোগত পরিবারের ওই সূত্রের দাবি, হরিয়ানার নির্বাচনে একে অপরের বিরুদ্ধে লড়তে পারেন অলিম্পিক্স পদকজয়ী কুস্তিগীর যোগেশ্বর দত্ত এবং বজরং পুনিয়াও।


```