Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বজরংয়ের রাস্তাতেই হাঁটলেন ভিনেশ! কর্তব্য পথে রেখে এলেন জাতীয় পুরস্কার

শনিবার দিল্লির কর্তব্য পথেই অর্জুন ও খেলরত্ন পুরস্কার রেখে আসলেন আর এক কুস্তিগির ভিনেশ ফোগাট।

বজরংয়ের রাস্তাতেই হাঁটলেন ভিনেশ! কর্তব্য পথে রেখে এলেন জাতীয় পুরস্কার

শেষ আপডেট: 30 December 2023 19:23

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েছিলেন অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। পুলিশের সঙ্গে বচসার পর দিল্লির রাস্তাতেই নিজের পদ্মশ্রী রেখে ফিরে এসেছিলেন তিনি। ফের একই ছবি দেখা গেল রাজধানীর রাজপথে। শনিবার দিল্লির কর্তব্য পথেই অর্জুন ও খেলরত্ন পুরস্কার রেখে আসলেন আর এক কুস্তিগির ভিনেশ ফোগাট।

দিন চারেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অর্জুন ও খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছিলেন ভিনেশ। কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনিও সিদ্ধান্ত নিয়েছেন নিজের জাতীয় সম্মান ফিরিয়ে দেওয়ার, এমনই জানিয়েছিলেন তিনি। সেই মোতাবেক শনিবার কেন্দ্রীয় সরকারের দেওয়া দুই পুরস্কার ফেরাতে প্রধানমন্ত্রীর অফিসে যেতে চান এশিয়াড ও কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কুস্তিগির।

কিন্তু পিএমও পৌঁছনোর আগেই কর্তব্য পথে পুলিশ আটকে দেন ভিনেশকে। পুলিশকে তিনি অনুরোধ করেন যাতে তাঁকে প্রধানমন্ত্রীর অফিসে যেতে দেওয়া হয়। কিন্তু দিল্লি পুলিশ কোনও কথাই শোনেনি। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার পর ভিনেশ ঠিক করেন কর্তব্য পথেই দুই কেন্দ্রীয় পুরস্কার রেখে যাবেন তিনি। শেষমেশ সেটাই করলেন ভারতীয় কুস্তিগির।

অর্জুন ও খেলরত্ন পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠিও দিয়েছিলেন ভিনেশ। সেখানে তিনি লিখেছিলেন, 'শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিজ্ঞাপনে মুখ দেখানোর জন্যই কি মহিলা কুস্তিগিরদের রাখা হয়েছে? আমি আমার সম্মান-মর্যাদা নিয়েই বাঁচতে চাই। তাই জাতীয় সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছি।'

ব্রিজভূষণ শরণ সিংকে কুস্তি ফেডারেশনের প্রধানের পদ থেকে সরানোর পর প্রতিবাদ খানিক স্তব্ধ হয়েছিল। পরে তাঁর ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের প্রধান পদে বসাতেই ফের আন্দোলন শুরু হয়। সঞ্জয় সিং ফেডারেশনের প্রধান হওয়ার পরই কুস্তি থেকে অবসরের ঘোষণা করেন সাক্ষী মালিক। পাশাপাশি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন বজরং পুনিয়াও। শুধু তাই নয়, দেশের বধির কুস্তিগির বীরেন্দ্র সিং যাদবও নিজের পদ্ম সম্মান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন।


```