Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনেশ ফোগত প্যারিসের হাসপাতালে ভর্তি, আচমকা কী হল বাতিল কুস্তিগিরের!

বুধবারের দিনটি ভিনেশ ফোগতের কাছে ভয়াবহ। তিনি এই মুহূর্তে প্যারিসের হাসপাতালে ভর্তি।

ভিনেশ ফোগত প্যারিসের হাসপাতালে ভর্তি, আচমকা কী হল বাতিল কুস্তিগিরের!

ভিনেশ ফোগত হাসপাতালে।

শেষ আপডেট: 7 August 2024 14:46

দ্য ওয়াল ব্যুরো: বুধবারের দিনটি ভিনেশ ফোগতের কাছে ভয়াবহ। তিনি এই মুহূর্তে প্যারিসের হাসপাতালে ভর্তি। সকালেই জানা গিয়েছে, তিনি ওজন বাড়িয়ে খেলেছেন বলে তাঁকে ফাইনালে খেলতে দেওয়া হবে না। তিনি চলতি অলিম্পিক্স থেকে বাতিল হয়েছেন।

তারমধ্যেই খবর পাওয়া গিয়েছে, ফোগত প্যারিসের স্থানীয় হাসপাতালে ভর্তি। আচমকা কী হল ভারতের নামী কুস্তিগিরের? জানা গিয়েছে, ডিহাইড্রেশনে তিনি কাবু, তাঁর শরীরে জল কমে গিয়েছে। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অবশ্য স্থিতিশীল রয়েছেন।

ভিনেশের ১৫০ গ্রাম ওজন বেশি, সেই নিয়েই তিনি ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে তিনি লড়েছেন, এমনই অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির। সেই কারণেই কি মঙ্গলবার তিনি খেলার সময় বাড়তি টেনশন করছিলেন?

সারারাত ধরে ভিনেশের শরীরে ওপর ধকল গিয়েছে। তাঁর শরীর থেকে রক্ত করে নেওয়া হয়েছিল। তাঁর চুল কেটে দেওয়া হয়েছে। জল পর্যন্ত খেতে দেওয়া হয়নি। মনে করা হচ্ছে, সেই কারণেই তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। 

ভিনেশ গতরাতেই সেমিতে জয়ের পরে বলেছিলেন, আমি ওজন কমানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু আমার মাংসপেশীর ওজন খুব ভারী, তাই হয়তো শেষমেশ ওজন করেনি। 

আরও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ভারতীয় দলের সঙ্গে থাকা চিকিৎসক দিনশ পারদিওলা পুরো বিষয়টি ওয়াকিবহাল করেছেন। তিনি থাকতেও এমন কেন হল, সেই নিয়েও কথা হচ্ছে। বলা হচ্ছে, ভিনেশ কি চক্রান্তের শিকার? তাঁর ওজন বেশি, তারপরেও তিনি গত ম্যাচে একই ওজনভিত্তিক গ্রুপে নামলেন কী করে! 


```