Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনেশ ফোগত কি রুপো পাবেন? সিদ্ধান্ত হল না শনিবার

তিনি কি রুপো পাবেন? লাখ টাকার প্রশ্নটা ঘোরাফেরা করছিল।

ভিনেশ ফোগত কি রুপো পাবেন? সিদ্ধান্ত হল না শনিবার

ভিনেশ ফোগত

শেষ আপডেট: 10 August 2024 23:40

দ্য ওয়াল ব্যুরো: ফাইনালে উঠেও তাঁকে বাতিল হতে হয়েছে। ১০০ গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সে পদক জয় হাতছাড়া হয়েছে ভিনেশ ফোগতের। কিন্তু তিনি রুপোর পদকের দাবিতে আদালতের দারস্থ হয়েছিলেন। তাহলে তিনি কি রুপো পাবেন? লাখ টাকার প্রশ্নটা ঘোরাফেরা করছিল। প্যারিসের আন্তর্জাতিক ক্রীড়া আদালতে শনিবার এই নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। 

একদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে এই মামলার রায়দান। রবিবার অর্থাৎ ১১ আগস্ট এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবারের মতো রবিবার রাত সাড়ে ৯টায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে তা প্রকাশ্যে আনা হতে পারে ১৩ আগস্ট। অলিম্পিক্স পুরোপুরি শেষ হওয়ার অপেক্ষা করা হবে।

ভিনেশ যে রুপো পেতে পারেন, সেই বিষয়ে জোরের সঙ্গে জানিয়েছিলেন ভারতের দুই আইনজীবী হরিশ সালভে ও বিদুস্পত সিঙ্ঘানিয়া। তাঁরা আন্তর্জাতিক আদালতের কাছে প্রশ্ন তুলেছিলেন, কেন ভিনেশকে রুপো দেওয়া হবে না? তাঁরা সমস্বরে জানিয়েছেন, ভিনেশ সারা টুর্নামেন্টে যোগ্যতার সঙ্গে এগিয়েছেন। তিনি কোনও ছলচাতুরির আশ্রয় নেননি। তাঁর বিষয়টি বিবেচনা করা উচিত। 

ভারতের বিশিষ্ট দুই আইনজীবীর কথা মন দিয়ে শুনেছিলেন আন্তর্জাতিক আদালতের বিচারক অ্যানাবেল বেনেট। তিনিও বিষয়টি মন দিয়ে শুনেছেন। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ বলেছিলেন, ভিনেশের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক সন্দেহ নেই। ভিনেশ যথেষ্ট যোগ্য, কিন্তু নিয়মের বাইরে তো কেউ নন। কারণ অলিম্পিক্সের মতো মেগা আসরে নিয়মের তারতম্য করা যায় না। আর তাছাড়া এটা এমন একটা টুর্নামেন্ট যেখানে এক সেকেন্ডের একশো ভাগের হিসেব নির্ধারণ করে সোনা দেওয়া হয়েছে, সেখানে অন্য নিয়ম চলে কী করে!

আইওসি প্রধান যে এবারের অলিম্পিক্সে ১০০ মিটার দৌড়ের কথা বলেছিলেন, সেটি পরিষ্কার। এবার ১০০ মিটারে নোয়া রাইলস জিতেছেন কিশানে থম্পসনকে হারিয়ে। লাইলস ও কিশানে দু’জনেই ৯.৭৯ সেকেন্ড সময় করেছেন, কিন্তু সেকেন্ডের ভগ্নাংশের বিচারে নোয়া বাজিমাত করেছেন। 

দুই আইনজীবীর সঙ্গে ছিলেন প্যারিসেরও চার আইনজীবী। মোট ছ’জন সওয়াল করেছিলেন ভিনেশের হয়ে। এও জানানো হয়েছে, ভিনেশকে যৌথভাবে রূপো দেওয়া হোক। তিনি দুই কেজি ওজন সততার সঙ্গে কমাতে চেয়েছিলেন, কিন্তু সেটি পারেননি। এটা নিয়েই বিতর্ক ছিল। তাঁকে ফ্রিস্টাইল কুস্তির ৫০ কেজি ইভেন্টের ফাইনালে নামতে দেওয়া হয়নি। এখন এটাই দেখার রবিবার আদৌ কোনও সিদ্ধান্ত নেওয়া হয় কিনা।


```