Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভিনেশ ফোগত গেমস কুস্তির ফাইনালে, সোনার স্বপ্ন দেখাচ্ছেন সোনপতের মেয়ে

গেমস কুস্তির ফাইনালে চলে গেলেন ভিনেশ ফোগত। কিউবার গুজম্যানকে সহজেই হারিয়ে তিনি পদক নিশ্চিত করলেন। এবার সোনার লক্ষ্যে নামবেন ভিণেশ।

ভিনেশ ফোগত গেমস কুস্তির ফাইনালে, সোনার স্বপ্ন দেখাচ্ছেন সোনপতের মেয়ে

ভিনেশ ফোগত।

শেষ আপডেট: 6 August 2024 23:04

দা ওয়াল ব্যুরো: গেমস কুস্তির ফাইনালে চলে গেলেন ভিনেশ ফোগত। কিউবার গুজম্যানকে সহজেই হারিয়ে তিনি পদক নিশ্চিত করলেন। এবার সোনার লক্ষ্যে নামবেন ভিণেশ।

তিনি কোয়ার্টার ফাইনালে বিশ্বের একনম্বরকে হারানোর পরে সেমিফাইনালে গেলেন ইউক্রেনের কুস্তিগিরকে হারিয়ে। দারুণ ছন্দে রয়েছেন এই অগ্নিকন্যা। ভিনেশ সেমির টিকিট পেলেন ওকসানা লিভাচের বিরুদ্ধে। ভিনেশের পয়েন্টের ব্যবধান ৭-৫। 
ভারতের নামী কুস্তিগির ভিনেশ ফোগত হারালেন বিশ্বের একনম্বর কুস্তিগির জাপানের ইয়ু সুসাকির বিরুদ্ধে। তিনি লড়াই জিতলেন ৩-২ ব্যবধানে।

ভিনেশ জিতে প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছিলেন। ভিনেশ খেলেছেন আক্রমণাত্মক ভঙ্গিতে।
ভিনেশ হলেন সেই তারকা, যিনি একটা সময় দেশের কুস্তিগিরদের সঙ্গে ব্রিজভূষণ কাণ্ডে আন্দোলন করেছিলেন। কিন্তু তিনি পাশাপাশি অলিম্পিক্সের জন্য প্রস্তুতিও চালিয়ে গিয়েছেন। যেটি করেননি বজরং পুনিয়া ও সাক্ষী মালিকরা। সেই কারণে ওই তারকা কুস্তিগিররা অলিম্পিক্সের ট্রায়ালে ডাক পাননি। যোগ্যতামান পেরতে পারেননি তাঁরা।

ভিনেশ বিপ্লবও করেছেন, নির্যাতিতা বক্সারের পাশেও থেকেছেন। দিনের পর দিন যন্তরমন্তরে ধর্নাও দিয়েছেন, আবার নিভৃতে অলিম্পিক্সের জন্য প্রস্তুতিও সেরেছেন। সেই কারণেই ভিনেশ চলতি গেমসে সাফল্য পেয়েছেন। তিনি মন জয় করে নিয়েছেন।


```