Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

রাচীনের নজর কাটালেন ঠাকুমা, শ্রীলঙ্কা ম্যাচ জিতেই বেঙ্গালুরুর বাড়িতে কিউয়ি তারকা

বৃহস্পতিবার ম্যাচ শেষে রাচীন সোজা চলে গেলেন ঠাকুমার কাছে। আশীর্বাদ নিলেন বিশ্বকাপে আরও ভাল খেলার।

রাচীনের নজর কাটালেন ঠাকুমা, শ্রীলঙ্কা ম্যাচ জিতেই বেঙ্গালুরুর বাড়িতে কিউয়ি তারকা

শেষ আপডেট: 10 November 2023 14:53

দ্য ওয়াল ব্যুরো: অলরাউন্ডার হলেও, নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে তাঁকে নেওয়া হয়েছিল স্পিনার হিসেবেই। কিন্তু এখন তিনিই বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটার। রাচীন রবীন্দ্র। ভারতীয় বংশোদ্ভূত এই ক্রিকেটারকে নতুনভাবে চিনল ক্রিকেট বিশ্ব! বাবা-মা নিউজিল্যান্ডে থাকলে কী হবে, রাচীনের ঠাকুমা থাকেন বেঙ্গালুরুতেই। তাই বৃহস্পতিবার ম্যাচ শেষে তিনি সোজা চলে গেলেন ঠাকুমার কাছে। 

শুক্রবার সকালে কিউয়ি তারকা একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায় রাচীন, তাঁর ঠাকুমার সঙ্গে বিশেষ সময় কাটাচ্ছেন। নিউজিল্যান্ড তারকা লেখেন, 'আমি আপ্লুত কারণ আমি এমন একটা পরিবার পেয়েছি। ঠাকুমা, ঠাকুরদার আশীর্বাদ সব সময়ের জন্য আমার পাথেয়। ওঁরা আমার সঙ্গে থাকেন সবসময়।'

ভিডিওতে দেখা যাচ্ছে, রাচীনের ঠাকুমা কিছু রীতি রেওয়াজ পালন করছেন। সামনে বসে আছেন কিউয়ি তারকা। নাতির এমন ফর্মের ওপর যাতে কারও নজর না পড়ে, তাই তা কাটিয়ে দিলেন ঠাকুমা!

শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয় পাওয়ায় সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত হয়ে গেছে নিউজিল্যান্ডের। সেই ম্যাচে রাচীনের ব্যাটে রান এসেছে। ৩৪ বলে ৪২ রান করেন তিনি। নকআউট পর্বে তিনি যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, তা বলার অপেক্ষা রাখে না।

ভারতের সঙ্গে রাচীনের সম্পর্ক অনেক গভীর। ভারতের সঙ্গে রাচীনের যোগসূত্র রয়েছে তাঁর বাবার কারণেই। তাঁর বাবার একটি ক্রিকেট ক্লাব রয়েছে। সেই কাজে আগেও তিনি ভারতে এসেছেন। শচীন তেন্ডুলকার, তাঁর কাছে 'আইডল'। 

শুধু কি তাই, নামের দিক থেকেও কিউয়ি এই তারকার সঙ্গে ভারতের যোগ রয়েছে। এই তরুণ ক্রিকেটারের নাম ভারতীয় দুই কিংবদন্তি ক্রিকেটারের নামের মিশ্রণে রাখা হয়েছে। একজন শচীন তেন্ডুলকার ও অপরজন রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়ের 'রা' ও শচীন তেন্ডুলকারের 'চীন' মিলিয়ে কিউই তারকা হয়ে উঠেছেন রাচীন!


```