Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বরুণ দেবের আশীর্বাদ, একাই নিলেন ৫ উইকেট! শূন্য ঝুলি মহম্মদ সামির

আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৬ দিন পর কামব্যাক করলেন মহম্মদ সামি।

বরুণ দেবের আশীর্বাদ, একাই নিলেন ৫ উইকেট! শূন্য ঝুলি মহম্মদ সামির

বরুণ চক্রবর্তী এবং মহম্মদ সামি

শেষ আপডেট: 28 January 2025 20:41

দ্য ওয়াল ব্যুরো : রাজকোটে আয়োজিত ভারত বনাম ইংল্যান্ড তৃতীয় টি-২০ ম্যাচে দুর্দান্ত বোলিং পারফরম্যান্স করলেন বরুণ চক্রবর্তী। এই ম্যাচে তিনি একাই ৫ উইকেট শিকার করলেন। আর সেই সুবাদে ইংল্যান্ড ক্রিকেট দল ৯ উইকেটে ১৭১ রান করেছে।

বরুণের ৫ উইকেট

এই ম্যাচের হাত ধরে কামব্য়াক করেছেন মহম্মদ সামি। কিন্তু, বল হাতে তিনি একেবারে নজর কাড়তে পারলেন না। তবে সামির জন্য প্রস্তুত মঞ্চে প্রচারের যাবতীয় আলো কেড়ে নিলেন বরুণ চক্রবর্তী। চার ওভারে ২৪ রান দিয়ে তিনি মোট পাঁচটি উইকেট শিকার করেন। বরুণের শিকার তালিকায় নাম রয়েছে ব্রিটিশ অধিনায়ক জস বাটলার, জেমি স্মিথ, জেমি ওভারটন, ব্রাইডন কার্স এবং জোফ্রা আর্চার। বরুণের সামনে ইংল্য়ান্ডের শক্তিশালী ব্যাটিং ব্রিগেড কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। 

প্রত্যাবর্তন ম্য়াচ স্মরণীয় করতে পারলেন না সামি

আন্তর্জাতিক ক্রিকেটে ৪৩৬ দিন পর কামব্যাক করলেন মহম্মদ সামি। ইংল্যান্ডের বিরুদ্ধে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে মহম্মদ সামির নাম ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে রাখা হয়েছে। ২০২৩ সালের ১৯ নভেম্বর শেষবার তিনি টিম ইন্ডিয়ার জার্সিতে ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। 

এরপর থেকে চোটের কারণে টিম ইন্ডিয়ার বাইরেই ছিলেন মহম্মদ সামি। চলতি টি-২০ সিরিজের প্রথম ২ ম্যাচে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে জায়গা পাননি তিনি। তবে রাজকোটে আয়োজিত তৃতীয় টি-২০ ম্যাচে আর্শদীপ সিংয়ের জায়গায় তিনি খেলার সুযোগ পেয়েছেন। এই ম্যাচে আর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে। কিন্তু, এই ম্য়াচে তিনি একটাও উইকেট শিকার করতে পারলেন না।

বেন ডাকেটের হাফসেঞ্চুরি

এই ম্য়াচে দুর্দান্ত হাফসেঞ্চুরি হাঁকালেন বেন ডাকেট। ২৮ বলে ৫১ রান করে আউট হন তিনি। ৭ চার এবং জোড়া ৬ হাঁকিয়েছেন তিনি। পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়ে নজর কাড়লেন লিয়াম লিভিংস্টোনও। ২৪ বলে ৪৩ রান করেছেন তিনি। একটাই বাউন্ডারি মেরেছেন লিভিংস্টোন। তবে পাঁচটি ঝকঝকে ছক্কা তাঁর ব্যাট থেকে বেরিয়ে এসেছে।

টার্গেট ১৭২ রানের

এই ম্য়াচে বরুণ চক্রবর্তীর পাশাপাশি হার্দিক পান্ডিয়াও বেশ ভাল বল করেছেন। এই ম্য়াচে হার্দিক জোড়া উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল এবং রবি বিষ্ণোই। এবার ১৭২ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া কেমন ব্যাটিং করে, সেটাই আপাতত দেখার।


```