Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

Varun Chakravarthy : ডেবিউ ম্যাচে ৫ উইকেট, ভারতকে একাই জেতালেন 'চক্কোত্তি'মশাই

রবিবাসরীয় ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ডেবিউ হয়।

Varun Chakravarthy : ডেবিউ ম্যাচে ৫ উইকেট, ভারতকে একাই জেতালেন 'চক্কোত্তি'মশাই

পাঁচ উইকেট শিকার করলেন বরুণ চক্রবর্তী

শেষ আপডেট: 2 March 2025 22:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবারের (২ মার্চ) আগে ভারতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একবারই নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল। ২০০০ সালে আয়োজিত সেই ম্য়াচে টিম ইন্ডিয়াকে হেরে যেতে হয়েছিল। ২৫ বছর পর আবারও আসে সুযোগ। সেই হারের বদলা অবশেষে নিল রোহিত অ্যান্ড কোম্পানি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে কার্যত উড়িয়ে দিল টিম ইন্ডিয়া। এই ম্য়াচে ভারত ৪৪ রানে জয় লাভ করে।

জয়ের জন্য কিউয়ি ব্রিগেড ২৫০ রানের টার্গেট সামনে রেখে ব্যাট করতে নেমেছিল। শুরুটা তারা একেবারে ভাল করতে পারেনি। ৪৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে কেন উইলিয়ামসন আরও একবার নিজের অভিজ্ঞতার পরিচয় দিলেন। ড্যারিল মিচেলের সঙ্গে ৪৪ রানের, টম লেথামের সঙ্গে ৪০ রানের দুটো বড় পার্টনারশিপ করলেন। সবথেকে বড় কথা, তিনি নিজে ৮১ রানের একটি অনবদ্য ইনিংস খেললেন। হাঁকালেন সাতটি বাউন্ডারিও। কিন্তু, দলের বাকি ব্যাটাররা তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না।

আর কিউয়ি ব্যাটারদের এই ব্যর্থতার পিছনে দায়ী ভারতের বরুণ চক্রবর্তী। রবিবাসরীয় ম্যাচেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর ডেবিউ হয়। হর্ষিত রানার পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের এই মিস্ট্রি স্পিনারকে সুযোগ দিয়েছিলেন। ১০ ওভারে তিনি ৪২ রান দিয়ে পাঁচটি উইকেট শিকার করেন।

এছাড়া জোড়া উইকেট শিকার করলেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। শেষপর্যন্ত ২০৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। আর এই জয়ের পাশাপাশি প্রথম সেমিফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচে সিলমোহর পড়ে গেল। 

ভারতীয় ক্রিকেট দল জিততে না জিততেই গোটা দেশজুড়ে আপাতত উচ্ছ্বাসের সুনামি শুরু হয়েছে। একা বরুণ চক্রবর্তী নন, ভারতের গোটা বোলিং ডিপার্টমেন্টই এই ম্যাচে দাপট দেখিয়েছে। ২৪৯ রানে যখন ভারতের ব্য়াটিং শেষ হয়েছিল, তখন বেশ কয়েকজন ক্রিকেট বিশেষজ্ঞ দাবি করেছিলেন যে এই উইকেটে টিম ইন্ডিয়া আরও ৩০-৪০ রান করতে পারলে নিশ্চিন্তে থাকত। কিন্তু, টিম ইন্ডিয়ার দাপটে শুরু থেকেই কিউয়ি ব্যাটাররা চাপে পড়তে শুরু করে। বলাই বাহুল্য, শেষ ৫৪ রানের মধ্যে তারা ৬ উইকেট হারিয়ে ফেলে।

এবার সেমিফাইনালের লড়াই। আগামী ৪ মার্চ টিম ইন্ডিয়াকে এই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে। হাতে সময় একেবারেই নেই। আগামী মঙ্গলবারও কি রোহিত শর্মা এই চারজন স্পিনার নিয়েই খেলতে নামবেন? আপাতত এই প্রশ্নটাই সকলের মুখে ঘুরপাক খাচ্ছে। মহম্মদ সামির চোট কতটা গুরুতর, সেটাও চিন্তায় রাখছে ভারতীয় সমর্থকদের। যদি সামি একান্তই খেলতে না পারেন, তাহলে হর্ষিত রানাকে তাঁর জায়গায় দেখা যেতে পারে। এই ম্যাচ জিততে না জিততেই যে পরবর্তী ম্যাচের পরিকল্পনা টিম ইন্ডিয়াকে শুরু করে দিতে হবে, সেটা আর আলাদা করে বলার দরকার নেই।


```