Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Valentines Day 2025: এই ৫ মহিলার সঙ্গে জড়িয়েছিল শুভমানের নাম, উঠেছিল প্রেমের গুঞ্জনও

২৫ বছর বয়সি শুভমানের সঙ্গে এখনও পর্যন্ত ৫ মহিলার প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া গিয়েছে।

Valentines Day 2025: এই ৫ মহিলার সঙ্গে জড়িয়েছিল শুভমানের নাম, উঠেছিল প্রেমের গুঞ্জনও

কোন কোন মহিলার সঙ্গে জড়িয়েছে শুভমানের নাম

শেষ আপডেট: 14 February 2025 18:03

দ্য ওয়াল ব্যুরো: শুভমান গিল। ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে এই নামটা একেবারেই অপরিচিত নয়। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। এই সিরিজে তাঁর ব্যাট থেকে মোট ২৫৯ রান বেরিয়ে আসে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুভমান গিল জোড়া হাফসেঞ্চুরির পাশাপাশি একটি শতরানও করেন। সেকারণে তাঁকে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচন করা হয়। ওডিআই ব্যাটারদের তালিকায় শুভমান বর্তমানে শীর্ষস্থানে দাঁড়িয়ে রয়েছেন।

ক্রিকেটের পাশাপাশি শুভমানের ব্যক্তিগত জীবনেও সমর্থকরা হামেশাই উঁকি মারতে ভালবাসেন। শুভমান যথেষ্ট হ্যান্ডসাম একজন ক্রিকেটার। মাঝেমধ্যেই তাঁর ডেটিং গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় আলোচনার শীর্ষে উঠে আসে। ২৫ বছর বয়সি শুভমানের সঙ্গে এখনও পর্যন্ত ৫ মহিলার প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া গিয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়, আসুন দেখে নেওয়া যাক।

অনন্যা পান্ডে

শুভমান গিল এবং অনন্যা পান্ডে একটি বিজ্ঞাপনের শ্যুটিং করেছিলেন। এরপর থেকেই তাঁদের মধ্যে সম্পর্কের গুঞ্জন শুনতে পাওয়া যায়। 

সারা আলি খান

শুভমান গিল এবং সারা আলি খানের প্রেমের সম্পর্ক একটা সময় যথেষ্ট হাওয়া গরম করেছিল। তবে সারা আলি খান স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে শুভমানের সঙ্গে কখনই তিনি ডেট করেননি।

সারা তেন্ডুলকর

তবে সচিন কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে শুভমান গিলের সম্পর্ক নিয়ে একাধিকবার গুঞ্জন তৈরি হয়েছে। তবে আদৌ তাঁরা ডেট করছেন কি না, সেই ব্যাপারে এখনও পর্যন্ত জানা যায়নি।

ঋদ্ধিমা পণ্ডিত

সংবাদমাধ্যম সূত্রের খবর অনুসারে, টেলিভিশন অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিতের সঙ্গে নাকি প্রেম করতেন শুভমান গিল। এমনকী, তাঁদের বিয়ের খবরও সামনে এসেছিল। শেষপর্যন্ত এটাও গুজব বলে হাওয়ায় মিলিয়ে যায়।

সোনম বাজওয়া

এই তালিকায় শেষ নামটা হল সোনম বাজওযার। পঞ্জাবি অভিনেত্রীর সঙ্গেও শুভমানের প্রেমের গুঞ্জন ওঠে। এমনকী, একটি টেলিভিশন টক শো'য়ে তাঁদের একসঙ্গে দেখাও গিয়েছিল। যদিও এই সম্পর্কের কোনও বাস্তব ভিত্তি ছিল না।


```