Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বৈভবের প্রতিভা প্রচুর পরিশ্রমের ফসল’, আইপিএলের নতুন তারকাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী

এবার বৈভব সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে খুব সম্ভবত এবারের আইপিএলের সবচেয়ে চর্চিত ইনিংসটি খেলে ফেলেছেন বৈভব।

‘বৈভবের প্রতিভা প্রচুর পরিশ্রমের ফসল’, আইপিএলের নতুন তারকাকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী

বৈভব সূর্যবংশী ও নরেন্দ্র মোদী

শেষ আপডেট: 5 May 2025 16:43

দ্য ওয়াল ব্যুরো: এবার বৈভব সূর্যবংশীর প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাত টাইটানসের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করে খুব সম্ভবত এবারের আইপিএলের সবচেয়ে চর্চিত ইনিংসটি খেলে ফেলেছেন বৈভব। বয়স মাত্র ১৪ বছর। অথচ এর মধ্যেই রাজস্থান রয়্যালসের হয়ে যে পরিণতি ও পারফরম্যান্স তুলে ধরেছেন বৈভব, তাতে তাঁর সমর্থকদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এবার এই তালিকায় নাম লেখালেন মোদী। জানালেন, চলতি আইপিএল দেখছেন তিনি। আর সমস্তিপুরের বৈভবের ইনিংস তাঁকে মুগ্ধ করেছে।

রবিবার খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাঁর মুখে উঠে আসে বৈভবের নাম। বলেন, ‘আমি আইপিএলে বিহারের সন্তান বৈভব সূর্যবংশের অসাধারণ ইনিংস দেখেছি। এত অল্প বয়সে ও দুর্দান্ত রেকর্ড গড়ে ফেলেছে। বৈভবের ব্যাটিংয়ের আড়ালে প্রচুর পরিশ্রমের ছাপ স্পষ্ট বোঝা যায়।‘

কীভাবে নিজেকে তৈরি করেছেন বৈভব, সেই রহস্যও খোলসা করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘নিজের প্রতিভাকে প্রকাশ্যে আনার জন্য ওকে বিভিন্ন স্তরে প্রচুর ম্যাচ খেলতে হয়েছে। যত বেশি খেলবে, তত উন্নতি করবে। লড়াইয়ে অংশগ্রহণ এবং ম্যাচে নামা গুরুত্বপূর্ণ। এনডিএ সরকার নিজেদের নীতিকে গুরুত্ব দিয়ে কার্যকর করেছে।‘

কীভাবে অ্যাথলিটদের উন্নতিবিধানে সক্রিয় মোদী সরকার? সেই কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নতুন খেলাকে সামনে আনা এবং খেলোয়ারদের সুযোগসুবিধা দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। তাই খেলো ইন্ডিয়ার ইয়ুথ গেমসে গাটকা, খো-খো, মালখাম্ভ এবং যোগাসনকে জায়গা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আমাদের অ্যাথলিটরা অনেক নতুন খেলা, যেমন—ইয়ুনসু, লন বল এবং রোলার স্কাটিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছে।‘

দেশের নতুন ক্রীড়ানীতি নিয়েও এদিন আলোচনা করেন মোদী। বলেন, ‘দেশে নয়া শিক্ষানীতি চালু হয়েছে। সেখানে আমরা খেলাকে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করেছি। এই নীতির উদ্দেশ্যই হচ্ছে দেশে ভালো খেলোয়াড়ের পাশাপাশি পেশাদার ক্রীড়াবিদ তৈরি করা।‘


```