
শেষ আপডেট: 13 October 2023 21:07
দ্য ওয়াল ব্যুরো: ফুটবলের মতো তিনি ক্রিকেটেরও অনুরাগী। অ্যাথলেটিক্সে উসেইন বোল্ট কিংবদন্তি। কিন্তু একটা সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রীতি ম্যাচে ফুটবলও খেলেছেন। ক্রিকেটে তিনি ভালবাসেন বিরাট কোহলির মতো মহাতারকাদের।
শনিবার বিশ্বকাপে ভারত ও পাকিস্তান ম্যাচের আগের কিং কোহলিকে শুভেচ্ছা জানালেন বোল্ট। জামাইকান অ্যাথলিট নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘কোহলি আমি তোমার গত ম্যাচের ব্যাটিং দেখেছি, আমার ভাল লেগেছে। তোমার ড্রাইব দুরন্ত। আমি পরের ম্যাচও দেখব টিভিতে। তুমি পিচে দ্রুততম হতে পারো, আমি বাতাসে। পাক ম্যাচে ফাটিয়ে দাও।’
Hey @imVkohli saw your dive the other day. You can be fastest on the pitch, but I’m faster in the air ???? Will be watching your next game. Chak de fattey! #PUMADive https://t.co/E1aBdJhW3B pic.twitter.com/0W5s6LNn9X
— Usain St. Leo Bolt (@usainbolt) October 13, 2023
উসেইন বোল্ট টুইটে যে ছবিটি ব্যবহার করেছেন, তাতে দেখা গিয়েছে তিনি শূন্যে ভাসছেন। কোহলিও তাঁর মতো শরীর শূন্যে ভাসানো ছবি ব্যবহার করে পাল্টা লিখেছেন, ‘উসেইন পাজি, শনিবারের ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি। আমাকে অতিরিক্ত ১০০ মিটার স্প্রিন্ট টানার জন্য তৈরি থাকতে হবে।’
ভারত-পাক ম্যাচের আবেদন যে সর্বজনীন, সেটি বেশ ভালই বোঝা গিয়েছে। না হলে বোল্টের মতো পেশাদার অ্যাথলিট আচমকা কেন এই ম্যাচ নিয়ে পড়তে গেলেন! তবে অনেকের ধারণা, কোহলি ও বোল্টের স্পনসর পুমা, সেই কোম্পানির নির্দেশেই পাক ম্যাচের আগে বিরাটকে বার্তা দিলেন কিংবদন্তি অ্যাথলিট।