Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিশ্বকাপ খেলছেন, আবার অফিসের কাজও করছেন আমেরিকার সৌরভ

এক সময় মুম্বইয়ের হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন সৌরভ। এখন তিনি আমেরিকার নাগরিক। সে দেশের জার্সি গায়েই এখন বিশ্বকাপ মাতাচ্ছেন এই ইঞ্জিনিয়ার।

বিশ্বকাপ খেলছেন, আবার অফিসের কাজও করছেন আমেরিকার সৌরভ

মা ও বোনের সঙ্গে আমেরিকার ভারতীয় ক্রিকেটার সৌরভ।

শেষ আপডেট: 15 June 2024 19:12

দ্য ওয়াল ব্যুরো: যিনি রাঁধেন, তিনি চুলও বাঁধেন। এই বাংলা প্রবাদের আক্ষরিক মানে আমেরিকার এক ক্রিকেটারকে দেখলে বোঝা যায়। যে ক্রিকেটারের শিকড় ভারতেই, আরও ভাল করে বললে মুম্বইতে।

সৌরভ নেত্রভালকর। তিনি পেশাদার কোনও ক্রিকেটার নন, তাঁর পেশা ভিন্ন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিন্তু বিশ্বকাপ খেলছেন আমেরিকার হয়ে। এই পেসারের বলে ভারত অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর থেকেই আলোচনায় আসেন তিনি। তার আগেই পাকিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে নজরে আসেন এই তারকা।

এক সময় মুম্বইয়ের হয়ে ভারতের ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতেও খেলেছিলেন সৌরভ। এখন তিনি আমেরিকার নাগরিক। সে দেশের জার্সি গায়েই এখন বিশ্বকাপ মাতাচ্ছেন এই ইঞ্জিনিয়ার।

আরও অবাক করার মতো বিষয় হল, দেশের জার্সিতে বিশ্বকাপ খেললেও নিজের কর্মস্থল থেকে ছুটি নেননি সৌরভ। নিজের সঙ্গে ল্যাপটপ রেখেছেন। ফলে খেলার পাশাপাশি অফিসের কাজও সামলাচ্ছেন এই ক্রিকেটারটি।

সৌরভের ছুটি না পাওয়ার কথা জানিয়েছেন তার বোন নিধি। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের জন্য ছুটি নেয়নি আমার বড় ভাই। কাজে ফাঁকি দেওয়া পছন্দ নয় তাঁর। ক্রিকেটের সরঞ্জামের পাশাপাশি অফিসের ল্যাপটপও সঙ্গে রয়েছে বিশ্বকাপের সময়। তাঁকে সহকর্মীরাও সাহায্য করছেন।’’

টি ২০ বিশ্বকাপের মধ্যে কিভাবে, কখন কাজ করছেন সৌরভ? বোন নিধি জানিয়েছেন, ম্যাচ বা অনুশীলনের শেষে হোটেলে ফিরে অফিসের কাজ নিয়ে বসে পড়েন সৌরভ। অধিকাংশ দিন সন্ধ্যার পর থেকে অফিসের কাজ করছেন। সে সময় তাঁর সঙ্গে ক্রিকেটের আর কোনও যোগাযোগ থাকে না। অফিসের কাজ শেষ করার পর আবার ম্যাচে নিয়ে ভাবেন ওয়াসিম জাফরের নেতৃত্বে রঞ্জি অভিষেক হওয়া সৌরভ।


```