Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

তিন বছরের চুক্তিতে মহামেডানের ইনভেস্টর মার্কিন কোম্পানি

দ্য ওয়াল ব্যুরো:  তিন বছরের চুক্তিতে মহামেডান স্পোর্টিংয়ে এল মার্কিন ইনভেস্টর কোম্পানি। ইতিমধ্যেই কলকাতার দুই প্রধান ইনভেস্টর প্রাপ্তি নিশ্চিত করেছে। যদিও লাল হলুদে একটা সঙ্কট চলছে। তার মধ্যেই সোমবার বাইপাসের ধারে এক হোটেলের অনুষ্ঠানে ওই কো

তিন বছরের চুক্তিতে মহামেডানের ইনভেস্টর মার্কিন কোম্পানি

শেষ আপডেট: 5 October 2020 16:17

দ্য ওয়াল ব্যুরো:  তিন বছরের চুক্তিতে মহামেডান স্পোর্টিংয়ে এল মার্কিন ইনভেস্টর কোম্পানি। ইতিমধ্যেই কলকাতার দুই প্রধান ইনভেস্টর প্রাপ্তি নিশ্চিত করেছে। যদিও লাল হলুদে একটা সঙ্কট চলছে। তার মধ্যেই সোমবার বাইপাসের ধারে এক হোটেলের অনুষ্ঠানে ওই কোম্পানির সঙ্গে চুক্তিপত্রে সইসাবুদ হয়ে গেল। মার্কেট কিউব নামে ওই সংস্থার একটি শাখাও ভারতে রয়েছে। তবে সংস্থার সদরদপ্তর আমেরিকায়। ভারতে এই কোম্পানি ‘বাঙ্কারহিল’ নামে পরিচিত। তাদের দুই শীর্ষ আধিকারিক আদিত্য রাজ, দীপক কুমার সিং এদিন অনুষ্ঠানে হাজির ছিলেন। মহামেডানের সচিব ওয়াসিম আক্রামের হাত ধরেই এই কোম্পানি উৎসাহ দেখিয়েছে কলকাতার নামী ক্লাবে বিনিয়োগের বিষয়ে। ক্লাব সচিব এদিন জানিয়েছেন, ‘‘আমাদের এবার লক্ষ্য আইএসএল খেলা। তার আগে আমাদের আই লিগের দ্বিতীয় ডিভিশনের চারটি ম্যাচে জিততে হবে।’’ মহামেডানে বিনিয়োগকারী যোগদান নিয়েও নানা বিতর্ক হয়েছে। সদস্যরা জানিয়েছিলেন, ক্লাবের ক্ষমতা কখনই কোম্পানির আধিকারিকদের ওপর ছাড়া ঠিক হবে না। এই নিয়ে নানা বিতণ্ডাও হয়। একটা সময় সচিবের পদত্যাগ করার মতো পরিস্থিতি হয়। তারপর সিদ্ধান্ত হয় এই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে ৫০ শতাংশ শেয়ার ছাড়া হবে, বাকিটা থাকবে ক্লাবের। মার্কেট কিউব সংস্থার সিইও আদিত্য রাজ জানিয়েছেন, ‘‘১৩০ বছরের পুরনো মহামেডান ক্লাবের সঙ্গে আমরা নাম জুড়তে পেরে গর্ববোধ হচ্ছে। তবে আমরাও আইএসএলে খেলব, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য বলতে পারেন। তার জন্য যা করার করতে হবে আমাদের।’’ এই অনুষ্ঠানে ছিলেন মহামেডান ক্লাবের ফুটবল সচিব তথা প্রাক্তন ফুটবলার ও বিধায়ক দীপেন্দু বিশ্বাসও। তিনি অবশ্য মিডিয়াকে বলেন, ‘‘যে যাই বলুক, আমাদের কলকাতা পর্বের চারটি ম্যাচ জিততে হবে আই লিগের। আমাদের প্রথম ম্যাচ ৮ অক্টোবর, সেই ম্যাচের লক্ষ্যে আমাদের মন তৈরি করতে হবে। সবই ঠিক থাকবে যদি দলের পারফরম্যান্স ভাল হয়।’’ এই কোম্পানির প্রতিনিধিরাও ক্লাবের কর্মসমিতিতে আসবেন। তারা ফুটবল ছাড়াও দেখবে ক্রিকেট, হকি দলও। এদিন অনুষ্ঠানে মহামেডান ক্লাবের হোম ও অ্যাওয়ে ম্যাচের জার্সিরও উদ্বোধন হয় ক্লাব কর্তা ও কোম্পানি আধিকারিকদের হাত ধরে।

```