Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'গোওওওল', উঠে দাঁড়ালেন অথর্ব অস্কার তাবারেজ

অরিন্দম মুখোপাধ্যায় ইজিপ্ট ডিফেন্সের কাছে প্রায় আটকে যেতে বসেছিল দল। ৮৯ মিনিটে সেট পিস থেকে হেডে হিমেনেজের গোল। গোটা উরুগুয়ে ডাগ আউটে উচ্ছ্বাস। সবাই লাফিয়ে পড়ছে একে, অপরের গায়ে। ১৯৭০ র পর গ্রুপ লিগের প্রথম ম্যাচে তারা আবার জয় পেয়েছে। সিন্দু

'গোওওওল', উঠে দাঁড়ালেন অথর্ব অস্কার তাবারেজ

শেষ আপডেট: 21 March 2022 09:19

অরিন্দম মুখোপাধ্যায়

ইজিপ্ট ডিফেন্সের কাছে প্রায় আটকে যেতে বসেছিল দল। ৮৯ মিনিটে সেট পিস থেকে হেডে হিমেনেজের গোল। গোটা উরুগুয়ে ডাগ আউটে উচ্ছ্বাস। সবাই লাফিয়ে পড়ছে একে, অপরের গায়ে। ১৯৭০ র পর গ্রুপ লিগের প্রথম ম্যাচে তারা আবার জয় পেয়েছে। সিন্দুকে উঠে গিয়েছে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট। প্লেয়ারদের সাথেই তাই উল্লাসে মেতেছেন কোচিং এবং সাপোর্টিং স্টাফরা। সবাই যখন ছুটে গোলদাতার কাছে মাঠে চলে যাচ্ছেন তখন ডাগ আউটের সামনেই ক্রাচ হাতে লাফিয়ে উঠলেন এক একাত্তর বয়সী 'তরুণ'। যাঁর হাত ধরে চতুর্থ বারের জন্য সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে দেশ। পেয়েছে ২০১১-র কোপা আমেরিকা। ২০১০- এর বিশ্বকাপে দখল করে নিয়েছে চতুর্থ স্থান। তবুও যেন একটুও ভাটা পড়েনি একাত্তরের সেই তরুণের প্রাণশক্তিতে। প্রথম দু'বার সেই বিশ্বকাপ জয়ের পর দেশকে আবার সাফল্যের এক আলাদা স্বাদ দিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন যে মানুষটা, সে আজও এতটা বয়স পেরিয়ে এসেও সমানভাবে জেতার জন্য আকুল। তাই তো শেষ মিনিটের গোলের পরেই একটা ছোট্ট ছেলের মতো হাতে ক্রাচ নিয়েও লাফিয়ে ওঠেন তিনি। মেতে ওঠেন আনন্দে। শরীর বয়স বেড়ে গেলেও মনটা যে সেই ছোটোই আছে। যে শুধু জিততে ভালোবাসে আজও। আর এই কারণেই সব খেলাকে ছাপিয়ে ফুটবল আবার জিতে যায়। জিতে যায় বিশ্বকাপ । হিমোগ্লোবিনে হিল্লোল তোলে গোল। আর অথর্ব অস্কার তাবারেজ উঠে দাঁড়ান।

```