Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জিম্বাবোয়ে-কেনিয়াকে টপকে টি২০ বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করল আফ্রিকার এই দেশ! 

আগামী বছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে ২০ দলের টুর্নামেন্ট।

জিম্বাবোয়ে-কেনিয়াকে টপকে টি২০ বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করল আফ্রিকার এই দেশ! 

শেষ আপডেট: 30 November 2023 17:57

দ্য ওয়াল ব্যুরো: এক সময় বিশ্ব ক্রিকেটের মানচিত্রে খুবই উল্লেখযোগ্য দল ছিল জিম্বাবোয়ে ও কেনিয়া। কিন্তু এখন আর তাদের সেভাবে দেখা যায় না। সেই জিম্বাবোয়ে ও কেনিয়ার মতো দলকে টপকে টি২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল উগান্ডা। এবারই উগান্ডা প্রথমবার বিশ্বকাপ খেলবে। এর আগে আফ্রিকার থেকে নামিবিয়া বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিল।

আগামী বছর আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে ২০ দলের টুর্নামেন্ট। সেই বিশ্বকাপে কারা খেলবে তারই যোগ্যতা অর্জন পর্ব চলছিল। এশিয়া, ইওরোপ ও আফ্রিকা--- আলাদা আলাদা অঞ্চলীয় যোগ্যতা অর্জন পর্বের খেলা চলছিল। আফ্রিকা অঞ্চল থেকে আগেই নামিবিয়া বিশ্বকাপ খেলার ছাড়পত্র পেয়েছিল। শেষ দল হিসেবে কারা উঠবে সেটাই ছিল আলোচনার বিষয়। জিম্বাবোয়ে ও কেনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিল উগান্ডা।

যোগ্যতা অর্জন পর্বে প্রথম ম্যাচে তানজানিয়াকে হারায় উগান্ডা। কিন্তু নামিবিয়ার বিরুদ্ধে জিততে পারেনি তারা। তবে সেই ম্যাচ হারার পরেই জ্বলে ওঠে উগান্ডা। পরপর টানা চার ম্যাচ জিতে নিয়ে টি২০ বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করল উগান্ডা।

এই বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, বাংলাদেশ, আফগানিস্তান। এছাড়াও দুই আয়োজক দেশ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ খেলবে। ইউরোপীয় অঞ্চলের যোগ্যতা অর্জন পর্ব থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। এছাড়াও পাপুয়া নিউগিনি ও কানাডা সুযোগ পেয়েছে। শেষ দুই দল হিসেবে বিশ্বকাপ খেলার সুযোগ পেল নামিবিয়া ও উগান্ডা।


```