Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুব বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার কোনও প্রতিনিধি নেই, নেতা হলেন উদয়

ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের সূচি ঘোষিত হয়েছে। ভারতীয় দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ, আমেরিকা এবং আয়ারল্যান্ড।

যুব বিশ্বকাপে ভারতীয় দলে বাংলার কোনও প্রতিনিধি নেই, নেতা হলেন উদয়

শেষ আপডেট: 3 January 2024 14:53

দ্য ওয়াল ব্যুরো: ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপের সূচি ঘোষিত হয়েছে। ভারতীয় দলের সঙ্গে একই গ্রুপে রয়েছে বাংলাদেশ, আমেরিকা এবং আয়ারল্যান্ড। ভারত গ্রুপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশের বিরুদ্ধে।

মঙ্গলবার বিসিসিআই যে দল ঘোষণা করেছে, তাতে বাংলার কোনও প্রতিনিধি নেই। এর আগে জুনিয়র ভারতীয় দলে বাংলা থেকে খেলেছেন ঈশান পোড়েল, অভিষেক পোড়েল, সন্দীপন দাস, রবিকান্ত শ্রীবাস্তবরা। তারও আগে অনূর্ধ্ব ১৯ দলে কোহলিদের সঙ্গে একই দলে ছিলেন শ্রীবৎস গোস্বামী।

এবার যে দল রয়েছে, তাতে অবাক করে দিয়ে বাংলার কোনও ক্রিকেটারকে রাখা হয়নি। জাতীয় যুব দলকে নেতৃত্ব দেবেন পাঞ্জাবের উদয় সাহরন। আরও অবাক করা বিষয় হল, স্ট্যান্ডবাই হিসেবেও ভারতের কোনও ক্রিকেটারকে রাখা হয়নি। এটি সৌরভের আমলে ভাবাই যেত না।

 দুবাইতে ভারতের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ খেলতে ব্যস্ত। সেই দলের নেতা উদয়। আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় হবে ত্রিদেশীয় ওয়ান ডে টুর্নামেন্ট।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ শুরু হবে ১৯ জানুয়ারি। সেদিন খেলবে আয়ারল্যান্ড ও আমেরিকা। একই দিনে অন্য ম্যাচে খেলবে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।

পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত বিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে প্রথম খেলবে ২০ জানুয়ারি। যুব বিশ্বকাপের ফাইনাল হবে ১১ ফেব্রুয়ারি। মোট ১৬টি দলকে ৫টি গ্রুপে ভাগ করে খেলানো হবে।

বিশ্বকাপে যুব ভারতীয় দল: আর্শিন কুলকার্নি, আদর্শ সিং, রুদ্র ময়ূর প্যাটেল, শচীন দাস, প্রিয়াংশু মালিয়া, মুশির খান, উদয় সাহরন (অধিঃ), আরাভেল্লি অবিনাশ রাও (উইকেটরক্ষক), সৌম্য পাণ্ডে, মুরুগান অভিষেক, ইনেশ মহাজন (উইকেট রক্ষক), ধনুস গৌড়া, আরাধ্য শুক্লা, রাজ লিম্বানি ও নমন তিওয়ারি।


```