Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্বকাপ ফাইনালের বাইশগজের দায়িত্বে দুই বাঙালি, একজনের আদি বাড়ি এন্টালিতে!

আশিসের পায়ের তলায় সর্ষে রয়েছে। এই আগরতলা, আবার কখনও চলে যাচ্ছেন মুম্বই, কোনওক্রমে রাতটা কাটিয়ে আমদাবাদে। বিশ্বকাপের দেড় মাস একবারও বাড়িতে যেতে পারেননি।

বিশ্বকাপ ফাইনালের বাইশগজের দায়িত্বে দুই বাঙালি, একজনের আদি বাড়ি এন্টালিতে!

শেষ আপডেট: 18 November 2023 23:33

শুভ্র মুখোপাধ্যায়

বাঙালিদের কাছে গর্বের মুহূর্ত। আমদাবাদে বিশ্বকাপ ফাইনালের বাইশগজের দায়িত্বে দুই বাঙালি পিচ কিউরেটার। অবাক করার মতো ঘটনা হলেও এটাই সত্যি।

একজন আশিস ভৌমিক। যিনি আদতে ত্রিপুরার বাসিন্দা। অন্যজন তাপস চট্টোপাধ্যায়, যিনি থাকেন জয়পুরে। কিন্তু কলকাতার এন্টালিতে তাপসের আদি বাড়ি। তিনি একটা সময় সিএবি লিগে আম্পায়ারিংও করাতেন।

তাপসকে ভারতীয় ক্রিকেটের জগৎ চেনানোর মূলে ললিত মোদী। ললিত সেইসময় রাজস্থান ক্রিকেটের শীর্ষ কর্তা। সেইসময় তাপসকে জয়পুরে সোয়াই মান সিং স্টেডিয়ামের পিচের দায়িত্ব ডাকেন। তার আগে অবশ্য বোর্ডের পিচ কিউরেটার পরীক্ষায় পাশও করেছিলেন।

আশিস আগে ছিলেন ত্রিপুরার দেশের কথা পত্রিকার ফটোগ্রাফার। সংবাদপত্রের জন্য ছবি তুলে বেড়াতেন। পাশাপাশি ত্রিপুরার বীর বিক্রম স্টেডিয়ামের পিচ তৈরির কাজ করতেন শখে। সেটাই যে পরবর্তীকালে পেশা হয়ে যাবে, আশিস জানতেনও না। পঞ্চাশোর্ধ্ব এই সপ্রতিভ মানুষটি নিজের ইচ্ছেশক্তিতে মুম্বইতে গিয়ে পিচ কিউরেটারের পরীক্ষা দেন ২০১১ সালে। সেইবছরই ধোনিরা বিশ্বজয় করেছিলেন ২৮ বছর পরে। মুম্বইতে সেদিন মাঠে ছিলেন আশিস। মাঠে থেকে দেখেছিলেন পিচ তৈরির কাজ কী হতে পারে।

বিশ্বকাপের ফাইনালের মাঠের পিচের তদারকিতে এন্টালির তাপস।

সেদিনও মনে হয় আশিস ভাবতে পারেননি ১২ বছর পরে তিনিই ফাইনালের মূল পিচ কিউরেটার হবেন। আইসিসি নিযুক্ত পিচ কমিটির চেয়ারম্যান অ্যাটকিনসনও ভরসা করেন আশিসকে। তাই অ্যাটকিনসন কয়েকদিনের জন্য দেশেও ফিরে গিয়েছিলেন আশিসকে সবটা বুঝিয়ে।

ইডেনে মুম্বইতে সেমিফাইনাল ম্যাচটিকে টুর্নামেন্টের সেরা ম্যাচ বলা হচ্ছে। ইডেনের পিচের ভূয়সী প্রশংসা করেন ওয়াসিম আক্রম। সুলতান অব সুইং বলেছিলেন, ইডেনের পিচের মতো দেশের সব কেন্দ্রে যদি এমন পিচ হতো, তা হলে ৫০ ওভারের ওয়ান ডে আরও জমে যেত।

আর সেই পিচের আসল রূপকার আশিসই। তাঁর পায়ের তলায় সর্ষে রয়েছে। এই আগরতলা, আবার কখনও চলে যাচ্ছেন মুম্বই, কোনওক্রমে রাতটা কাটিয়ে আমদাবাদে। বিশ্বকাপের দেড় মাস একবারও বাড়িতে যেতে পারেননি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের পিচ কমিটির চেয়ারম্যান দলজিৎ সিংয়ের অবসরের পরে আশিস দায়িত্বে এসেছেন। তাঁকে এম এস ধোনি ডাকতেন, পিচ কন্ট্রোলার। রোহিত শর্মা, বিরাট কোহলিদের কাছেও তিনি সমান প্রিয়। সকলের সঙ্গে আশিসের দাদা-ভাইয়ের সম্পর্ক।

এন্টালির তাপস আবার আশিসেরই সহকারী হিসেবে কাজ করছেন একবছর ধরে। এই দুই বাঙালির ওপর নির্ভর করছে রবিবার ম্যাচে কারা বেশি প্রভাব ফেলবে। সেই নিয়ে অবশ্য দু’জনেই কিছু বলেননি। কারণ তাঁদের বলা নিয়ে আচরণবিধি রয়েছে।


```